ট্রেন্ডিং :
নির্যাতিত শিশুর পাশে দাঁড়ালেন ফরিদপুরের সংসদ সদস্য চৌধুরী নায়াব ইউসুফ
ষ্টাফ রিপোর্টার
- আপডেট সময় : ০৫:১৪:১৫ অপরাহ্ন, শুক্রবার, ২৬ জুন ২০২৬ ৬৬ , ০৪ বার পড়া হয়েছে
ফরিদপুরে সম্প্রতি ঘটে যাওয়া নির্মম শিশু নির্যাতনের ঘটনায় গভীর মর্মবেদনা ও ক্ষোভ প্রকাশ করেছেন ফরিদপুর-৩ আসনের সংসদ সদস্য চৌধুরী নায়াব ইউসুফ।
আজ শুক্রবার সন্ধ্যায় তিনি ভুক্তভোগী শিশুটির বাসায় গিয়ে তার শারীরিক অবস্থার খোঁজখবর নেন।
এ সময় তিনি শিশুটির পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে তাদের সান্ত্বনা দেন এবং চলমান চিকিৎসার বিষয়ে খোঁজ নেন। পাশাপাশি শিশুটির সুচিকিৎসা ও পরিবারের প্রয়োজনীয় সহায়তায় সার্বিক সহযোগিতার আশ্বাস প্রদান করেন।
এ সময় স্থানীয় নেতৃবৃন্দ, গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং ভুক্তভোগী পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।




















