ফরিদপুরে জেলা তথ্য অফিসের বিশেষ আয়োজন
নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে চলচ্চিত্র প্রদর্শনী
- আপডেট সময় : ০৪:৫২:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ৫৫ , ০৪ বার পড়া হয়েছে
বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহার “করবো কাজ, গড়বো দেশ—সবার আগে বাংলাদেশ” বাস্তবায়নের লক্ষ্যে প্রচার কার্যক্রমের অংশ হিসেবে ফরিদপুরে দুটি শিক্ষাপ্রতিষ্ঠানে চলচ্চিত্র প্রদর্শন করা হয়েছে।
আজ মঙ্গলবার ১৪ জুলাই জেলা তথ্য অফিস, ফরিদপুরের উদ্যোগে সদর উপজেলার আলিয়াবাদ ইউনিয়নের পূর্ব আলিয়াবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং চরভদ্রাসন উপজেলার গাজিরটেক ইউনিয়নের গাজিরটেক সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ প্রদর্শনীর আয়োজন করা হয়।
এ সময় জেলা সিনিয়র তথ্য কর্মকর্তা মোজাম্মেল হোসেন সহ অন্যান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন অনুষ্ঠানে
চলচ্চিত্র প্রদর্শনের মাধ্যমে সরকারের বিভিন্ন উন্নয়ন কার্যক্রম, জনকল্যাণমূলক উদ্যোগ এবং নির্বাচনী ইশতেহারের বিভিন্ন বিষয় উপস্থিত শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় জনগণের কাছে তুলে ধরা হয়। অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, স্থানীয় জনপ্রতিনিধি ও এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
জেলা তথ্য অফিস সূত্রে জানা গেছে, সরকারের উন্নয়ন কর্মকাণ্ড এবং জনসচেতনতামূলক বার্তা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে এ ধরনের প্রচার কার্যক্রম নিয়মিতভাবে পরিচালিত হচ্ছে।




















