নবনির্বাচিত রাষ্ট্রপতিকে ফরিদপুর-৩ আসনের সংসদ সদস্য চৌধুরী নায়াব ইউসুফের অভিনন্দন
- আপডেট সময় : ০৫:০১:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬ ৪০ , ০৪ বার পড়া হয়েছে
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের নবনির্বাচিত ২৩তম মহামান্য রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত হওয়ায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন ফরিদপুর-৩ আসনের সংসদ সদস্য চৌধুরী নায়াব ইউসুফ।
আজ বৃহস্পতিবার ২০ আগস্ট এক শুভেচ্ছা বার্তায় তিনি মহান জাতীয় সংসদে অনুষ্ঠিত রাষ্ট্রপতি নির্বাচনে বিজয়ী হওয়ায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে ফরিদপুরবাসীর পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান।
শুভেচ্ছা বার্তায় চৌধুরী নায়াব ইউসুফ বলেন, নবনির্বাচিত রাষ্ট্রপতির প্রজ্ঞা, বিচক্ষণতা ও দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতার আলোকে বাংলাদেশের গণতন্ত্র, সার্বভৌমত্ব এবং গণমানুষের অধিকার রক্ষা ও সুসংহত হবে বলে তিনি আশাবাদী।
তিনি আরও বলেন, দেশের সর্বোচ্চ সাংবিধানিক পদে থেকে নবনির্বাচিত রাষ্ট্রপতি জাতির প্রত্যাশা পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।
এ সময় চৌধুরী নায়াব ইউসুফ নবনির্বাচিত রাষ্ট্রপতির সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সফল কর্মময় জীবনের জন্য মহান আল্লাহর দরবারে দোয়া ও প্রার্থনা করেন।





















