রানার্সআপ ট্রফি ফরিদপুরে
নতুন কুঁড়ি স্পোর্টস ব্যাডমিন্টনে বালিকাদের দারুণ সাফল্য
- আপডেট সময় : ১০:০৭:০৪ পূর্বাহ্ন, শনিবার, ২৫ জুলাই ২০২৬ ৪৮ , ০৪ বার পড়া হয়েছে
যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের আয়োজিত নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬ জাতীয় পর্যায়ের ব্যাডমিন্টন প্রতিযোগিতায় ফরিদপুর অঞ্চলের বালিকা দল রানার্সআপ হওয়ার গৌরব অর্জন করেছে।
প্রতিযোগিতার সেমিফাইনালে ফরিদপুরের বালিকা দল রংপুর বিভাগকে ২-১ সেটে পরাজিত করে ফাইনালে ওঠে। তবে শিরোপা নির্ধারণী ম্যাচে খুলনা বিভাগের কাছে ২-০ সেটে হেরে রানার্সআপ হয়।
অন্যদিকে, ফরিদপুর অঞ্চলের বালক দল সেমিফাইনালে চট্টগ্রাম বিভাগের কাছে ২-০ সেটে পরাজিত হয়। পরে তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে রাজশাহী বিভাগের বিপক্ষেও হেরে প্রতিযোগিতায় চতুর্থ স্থান অর্জন করে।

দ্বৈত ইভেন্টে চ্যাম্পিয়ন দলকে ৩০ হাজার টাকা এবং রানার্সআপ দলকে ২৪ হাজার টাকা প্রাইজমানি প্রদান করেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব।
প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ী ও বিজিত দলগুলো আগামী ২৭ জুলাই ঢাকায় প্রধানমন্ত্রীকে সঙ্গে নিয়ে সমাপনী অনুষ্ঠানের ফটোসেশনে অংশ নেবে। এ উপলক্ষে দলগুলো ২৭ জুলাই পর্যন্ত ঢাকার মহিলা ক্রীড়া কমপ্লেক্সে অবস্থান করবে।
ফরিদপুর অঞ্চলের ব্যাডমিন্টন দলের কোচ হিসেবে দায়িত্ব পালন করছেন আশুতোষ গুহ।





















