ঢাকা ০৩:০০ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
ট্রেন্ডিং :
ফরিদপুরে পল্লী বিদ্যুতের বিশেষ অভিযান :: অবৈধ সংযোগ বিচ্ছিন্ন ও আইনি ব্যবস্থার হুঁশিয়ারি ফরিদপুরে একদিনে ৪৮ হামের রোগী শনাক্ত :: সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২৭ জন তারেক রহমানের নেতৃত্বে স্বাধীনতা ও গণতন্ত্র রক্ষায় ঐক্যবদ্ধ থাকার আহ্বান চসিক প্রশাসকের নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশনে সশস্ত্র বাহিনী দিবস উদযাপন ভাঙ্গায় সহিংসতায় নিহত রাজু মোল্লার নামে সড়ক হচ্ছে ক্ষমতা ও উচ্চাভিলাষের মনস্তত্ত্ব নিয়ে ফরিদপুরে মঞ্চস্থ ‘লেডি ম্যাকবেথ’ ফরিদপুর মহানগর বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত ভাঙ্গায় সহিংসতায় নিহত কৃষক দল নেতার পরিবারের সাথে সাক্ষাৎ ও সমবেদনা জ্ঞাপন এইচএসসিতে সাফল্য :: কানাইপুর স্কুল এন্ড কলেজে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ফরিদপুরে নিহত নির্মাণ শ্রমিক পলাশের পরিবারকে ২ লাখ টাকা অনুদান দিল শ্রমিক ইউনিয়ন

নগরকান্দায় ব্যস্ত ও কর্মমুখর দিন কাটালেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ

ষ্টাফ রিপোর্টার
  • আপডেট সময় : ১০:২৩:১২ পূর্বাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬ ৪৬ , ০৪ বার পড়া হয়েছে

নিজ নির্বাচনী এলাকায় দিনব্যাপী ব্যস্ত সময় পার করলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ

সর্বশেষ সংবাদ পেতে গুগল নিউজ অনুসরণ করুন

নগরকান্দা উপজেলায় দিনব্যাপী নানা কর্মসূচিতে অংশ নিয়ে ব্যস্ত ও ফলপ্রসূ সময় কাটিয়েছেন বাংলাদেশ সরকারের পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ।
দিনের শুরুতে তিনি চরযোশরদী ইউনিয়নের প্রয়াত চেয়ারম্যান সাহেব ফকিরের নিকট আত্মীয়দের সঙ্গে সাক্ষাৎ করে তাদের প্রতি গভীর সমবেদনা জানান এবং পরিবারের সদস্যদের সান্ত্বনা প্রদান করেন।

পরে নগরকান্দা উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেন। সভায় উন্নয়ন কার্যক্রমের গতি বৃদ্ধি, জনসেবার মানোন্নয়ন এবং বিভিন্ন দপ্তরের মধ্যে সমন্বয় জোরদারের ওপর গুরুত্বারোপ করা হয়।

এরপর তিনি লস্করদিয়া ইউনিয়নে উপজেলা প্রশাসনের আয়োজনে জাতীয় মহিলা সংস্থা ও তথ্য আপা প্রকল্প (দ্বিতীয় পর্যায়)-এর বিশেষ উঠান বৈঠকে প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণ করেন। সেখানে তিনি নারীর ক্ষমতায়ন, সচেতনতা বৃদ্ধি এবং স্থানীয় উন্নয়নে নারীদের সক্রিয় অংশগ্রহণের গুরুত্ব তুলে ধরেন।

দিনের শেষভাগে শামা ওবায়েদ তালমা ইউনিয়নে গিয়ে অসুস্থ সাবেক চেয়ারম্যান ফিরোজ খানের বাসায় তাঁর শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং দ্রুত সুস্থতা কামনা করেন।
সন্ধ্যায় নিজ বাসভবনে নগরকান্দা উপজেলার বিভিন্ন ইউনিয়নের বিএনপির নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেন তিনি। সভায় সংগঠনকে আরও সুসংগঠিত করা, জনগণের প্রত্যাশা পূরণ এবং আগামী দিনের সাংগঠনিক কর্মপরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
এ সময় শামা ওবায়েদ বলেন, “মানুষের পাশে থাকা, উন্নয়নের ধারা অব্যাহত রাখা এবং শক্তিশালী সংগঠন গড়ে তোলাই আমাদের নিরলস পথচলার মূল লক্ষ্য।”

নিউজটি শেয়ার করুন

নগরকান্দায় ব্যস্ত ও কর্মমুখর দিন কাটালেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ

আপডেট সময় : ১০:২৩:১২ পূর্বাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬