নগরকান্দায় ঘাস মারার ওষুধ পান করে একজনের মৃত্যু
- আপডেট সময় : ০৮:২৩:৩০ পূর্বাহ্ন, সোমবার, ১৫ জুন ২০২৬ ৪০ , ০৪ বার পড়া হয়েছে
ফরিদপুরের নগরকান্দা উপজেলায় ঘাস মারার ওষুধ পান করে আত্মহত্যার চেষ্টা করার পর চিকিৎসাধীন অবস্থায় মো. ছলেমান কাজী (ছলেমান কাজী) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। গতকাল বরিবার ১৪ জুন বেলা আনুমানিক ১১টার দিকে উপজেলার ডাঙ্গী ইউনিয়নের ভবুকদিয়া গ্রামের নিজ বাড়িতে এ ঘটনা ঘটে। তিনি মৃত হাসেম কাজীর ছেলে। জানা যায়, মো. ছলেমান কাজী ঘাস মারার ওষুধ পান করে আত্মহত্যার চেষ্টা করলে পরিবারের সদস্যরা দ্রুত তাকে উদ্ধার করে প্রথমে নগরকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পরে দুপুর ১টা ৫০ মিনিটে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যা ৬টা ২০ মিনিটে তিনি মৃত্যুবরণ করেন। তিনি দীর্ঘদিন ধরে মানসিক ভারসাম্যহীনতায় ভুগছিলেন বলে পারিবারিক সূত্রে জানা গেছে জানা গেছে। ঘটনার পর ফরিদপুর কোতয়ালি থানা পুলিশ প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া গ্রহণ করেছেন।




















