ঢাকা ০২:৫৯ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
ট্রেন্ডিং :
ফরিদপুরে পল্লী বিদ্যুতের বিশেষ অভিযান :: অবৈধ সংযোগ বিচ্ছিন্ন ও আইনি ব্যবস্থার হুঁশিয়ারি ফরিদপুরে একদিনে ৪৮ হামের রোগী শনাক্ত :: সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২৭ জন তারেক রহমানের নেতৃত্বে স্বাধীনতা ও গণতন্ত্র রক্ষায় ঐক্যবদ্ধ থাকার আহ্বান চসিক প্রশাসকের নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশনে সশস্ত্র বাহিনী দিবস উদযাপন ভাঙ্গায় সহিংসতায় নিহত রাজু মোল্লার নামে সড়ক হচ্ছে ক্ষমতা ও উচ্চাভিলাষের মনস্তত্ত্ব নিয়ে ফরিদপুরে মঞ্চস্থ ‘লেডি ম্যাকবেথ’ ফরিদপুর মহানগর বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত ভাঙ্গায় সহিংসতায় নিহত কৃষক দল নেতার পরিবারের সাথে সাক্ষাৎ ও সমবেদনা জ্ঞাপন এইচএসসিতে সাফল্য :: কানাইপুর স্কুল এন্ড কলেজে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ফরিদপুরে নিহত নির্মাণ শ্রমিক পলাশের পরিবারকে ২ লাখ টাকা অনুদান দিল শ্রমিক ইউনিয়ন

দায়িত্ব নিল ফরিদপুর ডায়াবেটিক সমিতির নতুন তত্ত্বাবধায়ক কমিটি

ষ্টাফ রিপোর্টার
  • আপডেট সময় : ১২:০৯:৫৬ অপরাহ্ন, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬ ৪৬ , ০৪ বার পড়া হয়েছে

ফরিদপুর ডায়াবেটিক সমিতির নতুন তত্ত্বাবধায়ক কমিটির অভিষেক

সর্বশেষ সংবাদ পেতে গুগল নিউজ অনুসরণ করুন

ফরিদপুর ডায়াবেটিক সমিতির নবগঠিত পাঁচ সদস্যবিশিষ্ট তত্ত্বাবধায়ক কমিটি আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছে। এ উপলক্ষে আজ শনিবার ৫ সেপ্টেম্বর সকাল সাড়ে ১১টায় ডায়াবেটিক অ্যাসোসিয়েশন মেডিকেল কলেজের কনফারেন্স রুমে পরিচিতি সভা অনুষ্ঠিত হয়।
নবগঠিত কমিটিতে প্রফেসর ডা. মোস্তাফিজুর রহমান শামীম আহ্বায়ক, ডা. আলী আকবর হালদার দায়িত্বপ্রাপ্ত সদস্য সচিব এবং প্রকৌশলী মো. শহীদুল হাসান, প্রফেসর মো. আবদুত তাওয়াব ও চৌধুরী ফারিয়ান ইউসুফ সদস্য হিসেবে দায়িত্ব গ্রহণ করেন।

ডা. এ এফ এম কামালের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন সদ্য বিদায়ী কমিটির সদস্য সচিব প্রফেসর শেখ আব্দুস সামাদ, নবগঠিত কমিটির আহ্বায়ক প্রফেসর ডা. মোস্তাফিজুর রহমান শামীম, সদস্য প্রফেসর মো. আবদুত তাওয়াব, সদস্য চৌধুরী ফারিয়ান ইউসুফ, ফরিদপুরের সিভিল সার্জন ডা. মাহমুদুল হাসান ও রাশিদুজ্জামান লিটন।
বক্তারা ফরিদপুর ডায়াবেটিক সমিতির চিকিৎসাসেবা আরও উন্নত ও আধুনিক করার পাশাপাশি প্রতিষ্ঠানের সার্বিক কার্যক্রমকে গতিশীল করার ওপর গুরুত্বারোপ করেন।

নবগঠিত কমিটির সদস্যরা বিদায়ী কমিটির সদস্যদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, সবার সহযোগিতা, পরামর্শ ও সম্মিলিত প্রচেষ্টায় ফরিদপুর ডায়াবেটিক সমিতিকে আরও উন্নত ও জনকল্যাণমুখী প্রতিষ্ঠানে পরিণত করা সম্ভব। এ জন্য তারা সংশ্লিষ্ট সবার দোয়া, পরামর্শ ও সহযোগিতা কামনা করেন।

অনুষ্ঠানে প্রতিষ্ঠানের ভাইস প্রিন্সিপাল মনোয়ার আহমেদ তরফদার, ফরিদপুর মেডিকেল কলেজের ভাইস প্রিন্সিপাল ডা. খান মো. আরিফ, হাসপাতাল পরিচালক ডা. মোসলেম উদ্দিন, এম.টি. আক্তার টুটুল, জেলা ছাত্রদলের সভাপতি সৈয়দ আদনান হোসেন অনু, ডা. রফিকুল ইসলামসহ ফরিদপুরের গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং হাসপাতালের বিভিন্ন বিভাগের অধ্যাপক ও চিকিৎসকরা উপস্থিত ছিলেন।
পরে নবগঠিত কমিটির আহ্বায়ক ও উপস্থিত সদস্যদের বিভিন্ন প্রতিষ্ঠান ও সংগঠনের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। দোয়া ও মোনাজাতের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি হয়।

নিউজটি শেয়ার করুন

দায়িত্ব নিল ফরিদপুর ডায়াবেটিক সমিতির নতুন তত্ত্বাবধায়ক কমিটি

আপডেট সময় : ১২:০৯:৫৬ অপরাহ্ন, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬