ঢাকা ০৩:০০ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
ট্রেন্ডিং :
ফরিদপুরে পল্লী বিদ্যুতের বিশেষ অভিযান :: অবৈধ সংযোগ বিচ্ছিন্ন ও আইনি ব্যবস্থার হুঁশিয়ারি ফরিদপুরে একদিনে ৪৮ হামের রোগী শনাক্ত :: সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২৭ জন তারেক রহমানের নেতৃত্বে স্বাধীনতা ও গণতন্ত্র রক্ষায় ঐক্যবদ্ধ থাকার আহ্বান চসিক প্রশাসকের নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশনে সশস্ত্র বাহিনী দিবস উদযাপন ভাঙ্গায় সহিংসতায় নিহত রাজু মোল্লার নামে সড়ক হচ্ছে ক্ষমতা ও উচ্চাভিলাষের মনস্তত্ত্ব নিয়ে ফরিদপুরে মঞ্চস্থ ‘লেডি ম্যাকবেথ’ ফরিদপুর মহানগর বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত ভাঙ্গায় সহিংসতায় নিহত কৃষক দল নেতার পরিবারের সাথে সাক্ষাৎ ও সমবেদনা জ্ঞাপন এইচএসসিতে সাফল্য :: কানাইপুর স্কুল এন্ড কলেজে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ফরিদপুরে নিহত নির্মাণ শ্রমিক পলাশের পরিবারকে ২ লাখ টাকা অনুদান দিল শ্রমিক ইউনিয়ন

তাপদাহ ও বিদ্যুৎ ঘাটতিতে ফরিদপুরে তীব্র লোডশেডিং: গ্রাহকদের ধৈর্য ধরার আহ্বান

ষ্টাফ রিপোর্টার
  • আপডেট সময় : ০৫:০৫:৪৫ অপরাহ্ন, সোমবার, ৩ অগাস্ট ২০২৬ ৩৯ , ০৪ বার পড়া হয়েছে

ফরিদপুর পল্লী বিদ্যুৎ সমিতি

সর্বশেষ সংবাদ পেতে গুগল নিউজ অনুসরণ করুন

তীব্র তাপদাহে বিদ্যুতের চাহিদা বৃদ্ধি এবং বৈশ্বিক জ্বালানি সংকটের প্রভাবে জাতীয় গ্রিড থেকে প্রয়োজনের তুলনায় প্রায় ৪০ থেকে ৫০ শতাংশ কম বিদ্যুৎ বরাদ্দ পাওয়ায় ফরিদপুর পল্লী বিদ্যুৎ সমিতির আওতাধীন এলাকায় লোডশেডিং করা হচ্ছে।
আজ সোমবার ৩ আগস্ট এক বিশেষ বিজ্ঞপ্তিতে ফরিদপুর পল্লী বিদ্যুৎ সমিতি এ তথ্য জানায়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, জাতীয় গ্রিডে বিদ্যুতের ঘাটতির পাশাপাশি ফ্রিকোয়েন্সি স্বাভাবিক রাখতে সিস্টেম সুরক্ষার স্বার্থে ন্যাশনাল লোড ডিসপ্যাচ সেন্টার (NLDC) সময় সময় আংশিকভাবে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখছে। এর ফলে সমিতির আওতাধীন বিভিন্ন এলাকায় পর্যায়ক্রমে লোডশেডিংয়ের মাধ্যমে পরিস্থিতি মোকাবিলা করা হচ্ছে।
ফরিদপুর পল্লী বিদ্যুৎ সমিতি জানিয়েছে, এ সমস্যা সাময়িক। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত গ্রাহকদের ধৈর্য ধারণের আহ্বান জানানো হয়েছে। একই সঙ্গে সাময়িক এ ভোগান্তির জন্য গ্রাহকদের কাছে আন্তরিক দুঃখ প্রকাশ করেছে সমিতি কর্তৃপক্ষ।

নিউজটি শেয়ার করুন

তাপদাহ ও বিদ্যুৎ ঘাটতিতে ফরিদপুরে তীব্র লোডশেডিং: গ্রাহকদের ধৈর্য ধরার আহ্বান

আপডেট সময় : ০৫:০৫:৪৫ অপরাহ্ন, সোমবার, ৩ অগাস্ট ২০২৬