ঢাকা ০৩:০০ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
ট্রেন্ডিং :
ফরিদপুরে পল্লী বিদ্যুতের বিশেষ অভিযান :: অবৈধ সংযোগ বিচ্ছিন্ন ও আইনি ব্যবস্থার হুঁশিয়ারি ফরিদপুরে একদিনে ৪৮ হামের রোগী শনাক্ত :: সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২৭ জন তারেক রহমানের নেতৃত্বে স্বাধীনতা ও গণতন্ত্র রক্ষায় ঐক্যবদ্ধ থাকার আহ্বান চসিক প্রশাসকের নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশনে সশস্ত্র বাহিনী দিবস উদযাপন ভাঙ্গায় সহিংসতায় নিহত রাজু মোল্লার নামে সড়ক হচ্ছে ক্ষমতা ও উচ্চাভিলাষের মনস্তত্ত্ব নিয়ে ফরিদপুরে মঞ্চস্থ ‘লেডি ম্যাকবেথ’ ফরিদপুর মহানগর বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত ভাঙ্গায় সহিংসতায় নিহত কৃষক দল নেতার পরিবারের সাথে সাক্ষাৎ ও সমবেদনা জ্ঞাপন এইচএসসিতে সাফল্য :: কানাইপুর স্কুল এন্ড কলেজে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ফরিদপুরে নিহত নির্মাণ শ্রমিক পলাশের পরিবারকে ২ লাখ টাকা অনুদান দিল শ্রমিক ইউনিয়ন

ট্রলির টাকা না দেওয়ায় মেলেনি সেবা : ফরিদপুর মেডিকেলে শিশুর মৃত্যু

ষ্টাফ রিপোর্টার
  • আপডেট সময় : ০১:৪১:০৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬ ৩৮ , ০৪ বার পড়া হয়েছে
সর্বশেষ সংবাদ পেতে গুগল নিউজ অনুসরণ করুন

ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে অসুস্থ চার বছরের শিশুকে জরুরি চিকিৎসার জন্য নেওয়ার পর ট্রলির জন্য টাকা চাওয়া হয়। সেই টাকা দিতে না পারায় সময়মতো ট্রলি না পাওয়ার অভিযোগ উঠেছে। গতকাল সোমবার (৫ অক্টোবর) বিকালে চিকিৎসাধীন অবস্থায় শিশুটির মৃত্যু হয়েছে। মৃত শিশুটির নাম রুহুল আমিন (৪)। সে ফরিদপুর সদর উপজেলার পুরদিয়া গ্রামের মাফুজুরের ছেলে।

স্বজনদের অভিযোগ, শিশুটিকে অসুস্থ অবস্থায় ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর জরুরি বিভাগে নিয়ে যাওয়ার জন্য ট্রলি প্রয়োজন হয়। কিন্তু ট্রলির জন্য টাকা দাবি করা হলে তারা তা দিতে পারেননি। এ কারণে শিশুটিকে দ্রুত ভেতরে নেওয়ার ক্ষেত্রে বিলম্ব হয় বলে অভিযোগ স্বজনদের।

সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া ৩২ সেকেন্ডের একটি ভিডিওতে দেখা যায় শিশুটিকে একজন অক্সিজেন মাস্ক পরিহিত কোলে নিয়ে আছেন এবং আরেকজনের হাতে অক্সিজেনের সিলিন্ডার এবং আরেক জন স্যালাইন হাতে নিয়ে জরুরি বিভাগের দিকে নিয়ে যেতে দেখা যায়। ভিডিওতে আরো শোনা যায় মেডিকেল হাসপাতালে রোগীদের এইভাবেই ট্রলি ছাড়া অক্সিজেনের সিলিন্ডার ও স্যালাইন ব্যাগ হাতে নিয়ে যেতে হয়। একপর্যায়ে শিশুটির শারীরিক অবস্থার অবনতি ঘটে। পরে তার মৃত্যু হয়।

শিশুটির মৃত্যুর ঘটনায় পরিবারের পক্ষ থেকে হাসপাতালের সেবা ব্যবস্থা নিয়ে ক্ষোভ প্রকাশ করা হয়েছে। তাদের অভিযোগ, সরকারি হাসপাতালে জরুরি মুহূর্তে অর্থের বিনিময়ে ট্রলি বা এ ধরনের মৌলিক সেবা পাওয়ার বিষয়টি অত্যন্ত দুঃখজনক। তবে শিশুটির মৃত্যুর প্রকৃত কারণ, ট্রলি না পাওয়ার সঙ্গে মৃত্যুর সরাসরি কোনো সম্পর্ক ছিল কি না এবং ওই সময় হাসপাতালে দায়িত্বে থাকা ব্যক্তিদের ভূমিকা কী ছিল—এসব বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বক্তব্য ও তদন্তের মাধ্যমে নিশ্চিত হওয়া প্রয়োজন।

ঘটনার বিষয়ে জানতে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালকের সাথে একাধিকবার মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোনটি রিসিভ করেন নি, ফলে তার কোন বক্তব্য পাওয়া সম্ভব হয়নি।

তবে হাসপাতালের অধ্যক্ষ অধ্যাপক ড. সৈয়দ আসিফুল আলম জানান, “ব্যাপারটি কেন ঘটল এবং কারা এর সাথে জড়িত, তা আমি খোঁজ নিয়ে দেখছি।” তিনি আরও হুঁশিয়ারি দিয়ে বলেন, “হাসপাতালের এসব ‘ট্রলি সন্ত্রাসী’দের বিরুদ্ধে দ্রুত যথাযথ প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে।”

নিউজটি শেয়ার করুন

ট্রলির টাকা না দেওয়ায় মেলেনি সেবা : ফরিদপুর মেডিকেলে শিশুর মৃত্যু

আপডেট সময় : ০১:৪১:০৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬