ট্রেন্ডিং :
টিএসআই পদে পদোন্নতি প্রাপ্ত পুলিশ কর্মকর্তাকে র্যাংক ব্যাজ পরিয়ে দিলেন পুলিশ সুপার
অনলাইন ষ্টাফ রিপোর্টার
- আপডেট সময় : ০৫:৪৯:১২ পূর্বাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬ ৪১ , ০৪ বার পড়া হয়েছে
ফরিদপুর জেলা পুলিশের মেসকাতুল আলা এটিএসআই পদ থেকে টিএসআই পদে পদোন্নতি পাওয়ায় তাকে র্যাংক ব্যাজ পরিয়ে দেন ফরিদপুরের পুলিশ সুপার মোঃ নজরুল ইসলাম, পিপিএম। গতকাল রবিবার ১৯ এপ্রিল জেলা পুলিশ কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তাকে আনুষ্ঠানিকভাবে র্যাংক ব্যাজ পরিয়ে দেওয়া হয়। এ সময় পুলিশ সুপার তাকে অভিনন্দন জানিয়ে বলেন, পেশাদারিত্ব, সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করে দেশ ও জনসেবায় আরও বেশি অবদান রাখতে হবে। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জনাব ফাতেমা ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), ফরিদপুর।




















