ঢাকা ০৩:০০ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
ট্রেন্ডিং :
ফরিদপুরে পল্লী বিদ্যুতের বিশেষ অভিযান :: অবৈধ সংযোগ বিচ্ছিন্ন ও আইনি ব্যবস্থার হুঁশিয়ারি ফরিদপুরে একদিনে ৪৮ হামের রোগী শনাক্ত :: সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২৭ জন তারেক রহমানের নেতৃত্বে স্বাধীনতা ও গণতন্ত্র রক্ষায় ঐক্যবদ্ধ থাকার আহ্বান চসিক প্রশাসকের নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশনে সশস্ত্র বাহিনী দিবস উদযাপন ভাঙ্গায় সহিংসতায় নিহত রাজু মোল্লার নামে সড়ক হচ্ছে ক্ষমতা ও উচ্চাভিলাষের মনস্তত্ত্ব নিয়ে ফরিদপুরে মঞ্চস্থ ‘লেডি ম্যাকবেথ’ ফরিদপুর মহানগর বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত ভাঙ্গায় সহিংসতায় নিহত কৃষক দল নেতার পরিবারের সাথে সাক্ষাৎ ও সমবেদনা জ্ঞাপন এইচএসসিতে সাফল্য :: কানাইপুর স্কুল এন্ড কলেজে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ফরিদপুরে নিহত নির্মাণ শ্রমিক পলাশের পরিবারকে ২ লাখ টাকা অনুদান দিল শ্রমিক ইউনিয়ন

জাতীয় নবায়নযোগ্য জ্বালানি উন্নয়ন কৌশলপত্র বাস্তবায়ন এবং জেলা পর্যায়ের সমন্বিত উদ্যোগ

ষ্টাফ রিপোর্টার
  • আপডেট সময় : ০৬:২৮:০৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬ ৩৩ , ০৪ বার পড়া হয়েছে

নবায়নযোগ্য জ্বালানির প্রসারে উদ্যোক্তা তৈরি ও সার্ভিস প্রোভাইডারদের দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ

সর্বশেষ সংবাদ পেতে গুগল নিউজ অনুসরণ করুন

‘জাতীয় নবায়নযোগ্য জ্বালানি উন্নয়ন কৌশলপত্র ২০২৬-২০৩০’ বাস্তবায়নের লক্ষ্যে ফরিদপুরে বিভাগ ও জেলা পর্যায়ের মাঠপর্যায়ের কর্মকর্তা ও অংশীজনদের নিয়ে প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
গতকাল বুধবার (১৬ সেপ্টেম্বর) ফরিদপুর জেলা প্রশাসকের কার্যালয়ে এ প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে ফরিদপুর, রাজবাড়ী, গোপালগঞ্জ, মাদারীপুর ও শরিয়তপুর জেলার সংশ্লিষ্ট প্রতিষ্ঠানসমূহের কর্মকর্তা ও অংশীজনরা অংশ নেন।
প্রশিক্ষণে নেট মিটারিং রুফটপ সোলার, সার্ভিস প্রোভাইডার নিয়োগ, বিভিন্ন ইমপ্লিমেন্টেশন মডেল, সোলার প্রণোদনাসহ নবায়নযোগ্য জ্বালানি ব্যবহারের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়।

অনুষ্ঠানে প্রধান তত্ত্বাবধানকারী কর্মকর্তা হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যুৎ বিভাগের অতিরিক্ত সচিব কে. এম. আলী রেজা। প্রশিক্ষক ও সমন্বয়কারী কর্মকর্তা হিসেবে ছিলেন বিদ্যুৎ বিভাগের উপসচিব মুহাম্মদ আবুল লাইছ।
প্রশিক্ষণ কর্মসূচিতে সভাপতিত্ব করেন ফরিদপুরের জেলা প্রশাসক মাজহারুল ইসলাম। এছাড়া স্থানীয় সরকারের উপ-পরিচালক মো. ইলিয়াছুর রহমান, কারিগরি রিসোর্স পারসন ও ওজোপাডিকোর নবায়নযোগ্য জ্বালানি ও জ্বালানি দক্ষতা সেলের নির্বাহী প্রকৌশলী (ভা:) মো. মতিউর রহমানসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এ সময় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

জাতীয় নবায়নযোগ্য জ্বালানি উন্নয়ন কৌশলপত্র বাস্তবায়ন এবং জেলা পর্যায়ের সমন্বিত উদ্যোগ

আপডেট সময় : ০৬:২৮:০৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬