ঢাকা ০২:৫৮ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
ট্রেন্ডিং :
ফরিদপুরে পল্লী বিদ্যুতের বিশেষ অভিযান :: অবৈধ সংযোগ বিচ্ছিন্ন ও আইনি ব্যবস্থার হুঁশিয়ারি ফরিদপুরে একদিনে ৪৮ হামের রোগী শনাক্ত :: সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২৭ জন তারেক রহমানের নেতৃত্বে স্বাধীনতা ও গণতন্ত্র রক্ষায় ঐক্যবদ্ধ থাকার আহ্বান চসিক প্রশাসকের নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশনে সশস্ত্র বাহিনী দিবস উদযাপন ভাঙ্গায় সহিংসতায় নিহত রাজু মোল্লার নামে সড়ক হচ্ছে ক্ষমতা ও উচ্চাভিলাষের মনস্তত্ত্ব নিয়ে ফরিদপুরে মঞ্চস্থ ‘লেডি ম্যাকবেথ’ ফরিদপুর মহানগর বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত ভাঙ্গায় সহিংসতায় নিহত কৃষক দল নেতার পরিবারের সাথে সাক্ষাৎ ও সমবেদনা জ্ঞাপন এইচএসসিতে সাফল্য :: কানাইপুর স্কুল এন্ড কলেজে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ফরিদপুরে নিহত নির্মাণ শ্রমিক পলাশের পরিবারকে ২ লাখ টাকা অনুদান দিল শ্রমিক ইউনিয়ন

জলবায়ু লড়াইয়ে চরাঞ্চলের নারীদের সম্পৃক্ত করার আহ্বান

ষ্টাফ রিপোর্টার
  • আপডেট সময় : ১১:৩৩:২৯ পূর্বাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ২৮ , ০৪ বার পড়া হয়েছে
সর্বশেষ সংবাদ পেতে গুগল নিউজ অনুসরণ করুন

জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব মোকাবিলা ও পরিবেশ সংরক্ষণে নারীর সক্রিয় অংশগ্রহণ বাড়ানোর লক্ষ্যে ফরিদপুরের নর্থ চ্যানেলের গোলডাঙ্গীর চরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ সোমবার ১২ অক্টোবর সকাল ১১টায় বাংলাদেশ মহিলা পরিষদ, ফরিদপুর জেলা শাখার উদ্যোগে ‘জলবায়ু পরিবর্তন সবার জন্য ঝুঁকি, নারীর জন্য দ্বিগুণ হুমকি’ প্রতিপাদ্য সামনে রেখে এ সভা অনুষ্ঠিত হয়।
জেলা শাখার সহসভাপতি হাসিনা মোশাররফের সভাপতিত্বে সভা পরিচালনা করেন পরিবেশ বিষয়ক সম্পাদক খুশি খন্দকার। এতে উপস্থিত ছিলেন জেলা শাখার সাধারণ সম্পাদক হোসনেআরা খানম, সাংগঠনিক সম্পাদক ডিউবি সিকদারসহ স্থানীয় পর্যায়ের নেতৃবৃন্দ ও সদস্যরা।
সভায় জলবায়ু পরিবর্তনের প্রভাব, এর ফলে সৃষ্ট বিভিন্ন ঝুঁকি এবং নারীর ওপর এর বিশেষ প্রভাব নিয়ে আলোচনা করা হয়। বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব মোকাবিলা ও পরিবেশ সংরক্ষণে নারী-পুরুষের সম্মিলিত উদ্যোগ প্রয়োজন। এ ক্ষেত্রে নারীর সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করার পাশাপাশি স্থানীয় পর্যায়ে জনসচেতনতা বাড়াতে হবে।
বিশেষ করে পদ্মা নদীবিধৌত চরাঞ্চলের মানুষের জীবনযাত্রা ও পরিবেশের ওপর জলবায়ু পরিবর্তনের সম্ভাব্য প্রভাব বিবেচনায় নিয়ে পরিবেশ সংরক্ষণে সবাইকে সচেতন ও দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানানো হয়।
সভা শেষে পরিবেশ সুরক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং এ বিষয়ে নারীর অংশগ্রহণ জোরদার করার প্রত্যয় ব্যক্ত করা হয়।

নিউজটি শেয়ার করুন

জলবায়ু লড়াইয়ে চরাঞ্চলের নারীদের সম্পৃক্ত করার আহ্বান

আপডেট সময় : ১১:৩৩:২৯ পূর্বাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬