ট্রেন্ডিং :
জরুরি রক্ত প্রয়োজন : ফরিদপুর জেলা বিএনপির সদস্য সচিবের সহধর্মিনীর জন্য ‘এ নেগেটিভ’ (A-) রক্তের আহ্বান
ষ্টাফ রিপোর্টার
- আপডেট সময় : ০৯:৫৮:৪৭ পূর্বাহ্ন, বুধবার, ১ জুলাই ২০২৬ ৫০ , ০৪ বার পড়া হয়েছে
ফরিদপুর জেলা বিএনপির সদস্য সচিব এ. কে. এম. কিবরিয়া স্বপনের সহধর্মিনী গুরুতর অসুস্থ অবস্থায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ)-তে চিকিৎসাধীন রয়েছেন।
তাঁর চিকিৎসার জন্য জরুরি ভিত্তিতে এ-নেগেটিভ (A-) গ্রুপের রক্তের প্রয়োজন হয়েছে।
পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, বর্তমানে ঢাকায় অবস্থানরত কোনো এ-নেগেটিভ রক্তদাতা থাকলে মানবিক বিবেচনায় দ্রুত এগিয়ে এসে রক্তদানের জন্য অনুরোধ করা হচ্ছে।
রক্তদাতাদের যোগাযোগের জন্য মোবাইল নম্বর: ০১৩০০-৬৫২৭৫৩।
এদিকে, এ. কে. এম. কিবরিয়া স্বপনের সহধর্মিনীর দ্রুত সুস্থতা কামনা করে সকলের কাছে দোয়া প্রার্থনা করা হয়েছে।




















