ট্রেন্ডিং :
চেকের মামলায় সাজাপ্রাপ্ত ফরিদপুরের সম্ভাব্য নারী কাউন্সিলর পদপ্রার্থী চন্দ্রা দেবনাথ গ্রেপ্তার
ষ্টাফ রিপোর্টার
- আপডেট সময় : ০৪:৩৯:০৬ পূর্বাহ্ন, সোমবার, ৯ নভেম্বর ২০২৬ ১৭ , ০৪ বার পড়া হয়েছে
ফরিদপুর পৌরসভার ১৩, ১৪ ও ১৬ নং ওয়ার্ডের সংরক্ষিত আসনের সম্ভাব্য মহিলা কাউন্সিলর পদপ্রার্থী চন্দ্রা দেবনাথ বচনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ সোমবার (৯ নভেম্বর) সকালে শহরের গোয়ালচামট এলাকা থেকে তাকে আটক করা হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ১৩ লক্ষ টাকার একটি চেকের লেনদেন সংক্রান্ত জটিলতার মামলায় আদালত চন্দ্রা দেবনাথকে ১ বছরের সাজা প্রদান করেন। এই রায়ের পর থেকেই তিনি দীর্ঘদিন ধরে আত্মগোপনে বা পলাতক ছিলেন। ঐদিন সকালে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।
অনুসন্ধানে জানা যায়, চন্দ্রা দেবনাথের জন্মস্থান ফরিদপুর শহরের ১৬ নং ওয়ার্ডের রথখোলা এলাকায়। তবে বর্তমানে তিনি পরিবারসহ গোয়ালচামট ১নং সড়কের একটি ভাড়া বাসায় বসবাস করে আসছিলেন। স্থানীয় রাজনীতিতে তার বিরুদ্ধে সুযোগসন্ধানী আচরণের অভিযোগ রয়েছে। যখন যে রাজনৈতিক দল ক্ষমতায় আসে, তখন তিনি সেই দলের খোলস ধারণ করেন এবং বিভিন্ন প্রভাবশালী রাজনৈতিক নেতাদের সাথে সখ্যতা গড়ে তোলেন বলে গুঞ্জন রয়েছে।
আগামীতে অনুষ্ঠিত হতে যাওয়া ফরিদপুর পৌরসভা নির্বাচনে ১৩, ১৪ ও ১৬ নং ওয়ার্ডের সংরক্ষিত আসনে মহিলা কাউন্সিলর হিসেবে তার প্রতিদ্বন্দ্বিতা করার জোর প্রস্তুতি ও প্রচারণা চলছিল বলে স্থানীয় ভোটাররা জানান। তবে নির্বাচনের আগেই চেকের মামলায় সাজাপ্রাপ্ত হয়ে গ্রেপ্তার হওয়ায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারকৃত চন্দ্রা দেবনাথকে আইনি প্রক্রিয়া শেষে আদালতে সোপর্দ করার প্রস্তুতি চলছে।





















