ঢাকা ০৩:০১ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
ট্রেন্ডিং :
ফরিদপুরে পল্লী বিদ্যুতের বিশেষ অভিযান :: অবৈধ সংযোগ বিচ্ছিন্ন ও আইনি ব্যবস্থার হুঁশিয়ারি ফরিদপুরে একদিনে ৪৮ হামের রোগী শনাক্ত :: সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২৭ জন তারেক রহমানের নেতৃত্বে স্বাধীনতা ও গণতন্ত্র রক্ষায় ঐক্যবদ্ধ থাকার আহ্বান চসিক প্রশাসকের নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশনে সশস্ত্র বাহিনী দিবস উদযাপন ভাঙ্গায় সহিংসতায় নিহত রাজু মোল্লার নামে সড়ক হচ্ছে ক্ষমতা ও উচ্চাভিলাষের মনস্তত্ত্ব নিয়ে ফরিদপুরে মঞ্চস্থ ‘লেডি ম্যাকবেথ’ ফরিদপুর মহানগর বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত ভাঙ্গায় সহিংসতায় নিহত কৃষক দল নেতার পরিবারের সাথে সাক্ষাৎ ও সমবেদনা জ্ঞাপন এইচএসসিতে সাফল্য :: কানাইপুর স্কুল এন্ড কলেজে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ফরিদপুরে নিহত নির্মাণ শ্রমিক পলাশের পরিবারকে ২ লাখ টাকা অনুদান দিল শ্রমিক ইউনিয়ন

চরাঞ্চলের মানুষকে স্বাবলম্বী করতে ফরিদপুরে বিনামূল্যে ভেড়া বিতরণ

ষ্টাফ রিপোর্টার
  • আপডেট সময় : ০৫:২৬:৪৯ পূর্বাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬ ২৯ , ০৪ বার পড়া হয়েছে
সর্বশেষ সংবাদ পেতে গুগল নিউজ অনুসরণ করুন
নদীবিধৌত চরাঞ্চলের প্রান্তিক ও পিছিয়ে পড়া জনগোষ্ঠীর আর্থসামাজিক উন্নয়ন এবং অর্থনৈতিক স্বাবলম্বিতা নিশ্চিত করতে ফরিদপুরে বিনামূল্যে ভেড়া বিতরণ করা হয়েছে। ‘নদীবিধৌত চরাঞ্চলে সমন্বিত প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্প’-এর আওতায় স্থানীয় প্রাণিসম্পদ দপ্তরের উদ্যোগে সুফলভোগী খামারিদের মাঝে এসব ভেড়া বিতরণ করা হয়।
বিতরণ অনুষ্ঠানে সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, চরাঞ্চলের মানুষের জীবনমান উন্নয়ন, আয়বর্ধন ও আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টির লক্ষ্যে এই উদ্যোগ নেওয়া হয়েছে। তুলনামূলক কম খরচে এবং স্থানীয়ভাবে সহজলভ্য খাদ্যের ওপর নির্ভর করে ভেড়া পালন করা সম্ভব হওয়ায় এটি প্রান্তিক পরিবারগুলোর আয়ের একটি গুরুত্বপূর্ণ উৎসে পরিণত হচ্ছে।
অনুষ্ঠানে উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের কর্মকর্তাবৃন্দ, স্থানীয় জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং উপকারভোগী খামারিরা উপস্থিত ছিলেন। এ সময় উপকারভোগীদের ভেড়া পালনের সঠিক পদ্ধতি, রোগবালাই প্রতিরোধ এবং লালন-পালন সংক্রান্ত প্রয়োজনীয় পরামর্শ দেওয়া হয়।
বিনামূল্যে ভেড়া পেয়ে চরাঞ্চলের প্রান্তিক খামারিরা সন্তোষ প্রকাশ করেন এবং এই উদ্যোগ তাদের সংসারের সচ্ছলতা ফেরাতে বড় ভূমিকা রাখবে বলে আশা ব্যক্ত করেন।

নিউজটি শেয়ার করুন

চরাঞ্চলের মানুষকে স্বাবলম্বী করতে ফরিদপুরে বিনামূল্যে ভেড়া বিতরণ

আপডেট সময় : ০৫:২৬:৪৯ পূর্বাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬