গ্রামীণ সড়ক ও ধর্মীয় প্রতিষ্ঠান উন্নয়নে ফরিদপুর-২ আসনে ১২ কোটি ৫৫ লাখ টাকা বরাদ্দ
- আপডেট সময় : ০৫:৪৪:০২ পূর্বাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬ ৪৫ , ০৪ বার পড়া হয়েছে
ফরিদপুর-২ (নগরকান্দা-সালথা) আসনে ৫১টি ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়ন এবং বিভিন্ন সড়ক সংস্কারের জন্য মোট ১২ কোটি ৫৫ লাখ টাকার প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে।
সংসদ সদস্য ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামের চাহিদার ভিত্তিতে এসব প্রকল্প অনুমোদন করা হয়েছে বলে জানা গেছে।
অনুমোদিত প্রকল্পের আওতায় মসজিদ, মন্দির, কবরস্থান ও শ্মশানসহ ৫১টি ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়নে বরাদ্দ রাখা হয়েছে ২ কোটি ৫৫ লাখ টাকা। এ ছাড়া ফরিদপুর-২ আসনের বিভিন্ন এলাকার সড়ক মেরামত ও সংস্কারের জন্য ১০ কোটি টাকার প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে। এলাকার মানুষের প্রয়োজন এবং অবকাঠামোগত উন্নয়নের বিষয়টি বিবেচনায় নিয়ে এসব প্রকল্প গ্রহণ করা হয়েছে। প্রকল্পগুলো বাস্তবায়িত হলে ধর্মীয় প্রতিষ্ঠানগুলোর প্রয়োজনীয় উন্নয়নের পাশাপাশি এলাকার যোগাযোগব্যবস্থারও উন্নতি হবে।
ফরিদপুর-২ আসনের মানুষের জীবনমান উন্নয়ন, এলাকার সার্বিক অগ্রগতি এবং জনসাধারণের প্রয়োজনকে অগ্রাধিকার দিয়ে উন্নয়ন কার্যক্রম অব্যাহত রাখা হবে। এ জন্য তিনি সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করেন।




















