গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ মিনতি বিশ্বাসের সুস্থতা কামনায় সবার দোয়া প্রার্থী
- আপডেট সময় : ১০:৪৩:১১ পূর্বাহ্ন, রবিবার, ১২ জুলাই ২০২৬ ৪৭ , ০৪ বার পড়া হয়েছে
ফরিদপুরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ হয়েছেন ফরিদপুরের অন্যতম সাংবাদিক ও সাহিত্যিক বিজয় পোদ্দারের মা মিনতি বিশ্বাস।
বর্তমানে তিনি ঢাকার বার্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এদিকে তার সুস্থতার জন্য সর্বস্তরের জনগণের কাছে দোয়া ও আশীর্বাদ কামনা করেছেন তার পরিবারের সদস্যবৃন্দ। পরিবারের সদস্যরা জানান, শনিবার সন্ধ্যায় ফরিদপুর শহরের ওয়ারলেস পাড়া এলাকায় বড় ছেলের বাসায় ছোট ছেলের জন্য খাবার প্রস্তুত করার সময় হঠাৎ গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে তার মা মারাত্মকভাবে দগ্ধ হন।
দুর্ঘটনার পরপরই তাঁকে উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তাঁর শারীরিক অবস্থার অবনতি হলে গতকাল শনিবার ১১ জুলাই গভীর রাতে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে পাঠানো হয়। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন।
ঢাকা বার্ন হাসপাতালে রাতে প্লাস্টিক সার্জারির পর তার মা আই সি ইউ তে নিবিড় পর্যবেক্ষণে রয়েছে।
পরিবারের পক্ষ থেকে তাঁর দ্রুত সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া ও আশীর্বাদ কামনা করা হয়েছে।




















