ঢাকা ০৩:০০ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
ট্রেন্ডিং :
ফরিদপুরে পল্লী বিদ্যুতের বিশেষ অভিযান :: অবৈধ সংযোগ বিচ্ছিন্ন ও আইনি ব্যবস্থার হুঁশিয়ারি ফরিদপুরে একদিনে ৪৮ হামের রোগী শনাক্ত :: সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২৭ জন তারেক রহমানের নেতৃত্বে স্বাধীনতা ও গণতন্ত্র রক্ষায় ঐক্যবদ্ধ থাকার আহ্বান চসিক প্রশাসকের নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশনে সশস্ত্র বাহিনী দিবস উদযাপন ভাঙ্গায় সহিংসতায় নিহত রাজু মোল্লার নামে সড়ক হচ্ছে ক্ষমতা ও উচ্চাভিলাষের মনস্তত্ত্ব নিয়ে ফরিদপুরে মঞ্চস্থ ‘লেডি ম্যাকবেথ’ ফরিদপুর মহানগর বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত ভাঙ্গায় সহিংসতায় নিহত কৃষক দল নেতার পরিবারের সাথে সাক্ষাৎ ও সমবেদনা জ্ঞাপন এইচএসসিতে সাফল্য :: কানাইপুর স্কুল এন্ড কলেজে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ফরিদপুরে নিহত নির্মাণ শ্রমিক পলাশের পরিবারকে ২ লাখ টাকা অনুদান দিল শ্রমিক ইউনিয়ন

গৌরবময় অর্জন : বি-স্ক্যান চেঞ্জমেকার অ্যাওয়ার্ড ২০২৬ পাচ্ছেন অধিকারকর্মী বিপ্লব কুমার মালো

ষ্টাফ রিপোর্টার
  • আপডেট সময় : ১১:৩৩:২৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬ ৪২ , ০৪ বার পড়া হয়েছে
সর্বশেষ সংবাদ পেতে গুগল নিউজ অনুসরণ করুন

বি-স্ক্যান চেঞ্জমেকার অ্যাওয়ার্ড ২০২৬-এর জন্য মনোনীত হয়েছেন ফরিদপুরের বিশিষ্ট প্রতিবন্ধী অধিকারকর্মী, সমাজসংগঠক ও উদ্যোক্তা বিপ্লব কুমার মালো।
দীর্ঘ এক দশকেরও বেশি সময় ধরে তিনি প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার, মর্যাদা, দক্ষতা উন্নয়ন এবং অর্থনৈতিক স্বাবলম্বিতা নিশ্চিত করতে কাজ করে আসছেন। তাঁর উদ্যোগে ২০১২ সালে প্রতিষ্ঠিত গ্রাম উন্নয়ন সংস্থা (ভি.ডি.ও) বর্তমানে ৭৮২ জন প্রতিবন্ধী ব্যক্তির একটি শক্তিশালী সংগঠনে পরিণত হয়েছে।
বিপ্লব কুমার মালোর নেতৃত্বে অসংখ্য প্রতিবন্ধী ব্যক্তি ক্ষুদ্রঋণ, কারিগরি প্রশিক্ষণ, তথ্যপ্রযুক্তি শিক্ষা, আত্মকর্মসংস্থান ও ব্যবসায়িক সহায়তা পেয়ে স্বনির্ভর জীবন গড়ে তুলেছেন। ফরিদপুরে প্রতিষ্ঠিত প্রশিক্ষণ কেন্দ্রের মাধ্যমে বিভিন্ন ধরনের প্রতিবন্ধী ব্যক্তিদের দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থানের সুযোগও সৃষ্টি হয়েছে।
তিনি সেন্টার ফর সার্ভিসেস অ্যান্ড ইনফরমেশন অন ডিসঅ্যাবিলিটি (সিএসআইডি), বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল, সমাজসেবা অধিদপ্তরসহ বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের সহযোগিতায় আইটি প্রশিক্ষণ, জীবিকায়ন, উদ্যোক্তা উন্নয়ন এবং অধিকারভিত্তিক বিভিন্ন কার্যক্রম বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন।
সামাজিক অবদানের স্বীকৃতিস্বরূপ বিপ্লব কুমার মালো ২০১৪ সালে যুব উন্নয়ন পদক এবং ২০১৬ সালে মাদার তেরেসা পদক লাভ করেন।

বি-স্ক্যান চেঞ্জমেকার অ্যাওয়ার্ড ২০২৬-এ মনোনয়ন পাওয়ার পর এক প্রতিক্রিয়ায় তিনি বলেন, এই মনোনয়ন শুধু তাঁর ব্যক্তিগত অর্জন নয়, বরং প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার, অন্তর্ভুক্তি ও মর্যাদা প্রতিষ্ঠার দীর্ঘদিনের কাজের একটি স্বীকৃতি। তিনি সকলের ভালোবাসা, দোয়া ও সমর্থনের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং ভোট দিয়ে তাঁকে সমর্থনের আহ্বান জানান।
তিনি জানান, আগামী ২৪ জুলাই ২০২৬ পর্যন্ত অনলাইনে ভোট দেওয়া যাবে। তাঁর ভাষায়, “আপনাদের একটি ভোট আমাকে প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার, সমতা ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশ গড়ার লক্ষ্যে আরও দৃঢ়ভাবে কাজ করতে অনুপ্রাণিত করবে।”

নিউজটি শেয়ার করুন

গৌরবময় অর্জন : বি-স্ক্যান চেঞ্জমেকার অ্যাওয়ার্ড ২০২৬ পাচ্ছেন অধিকারকর্মী বিপ্লব কুমার মালো

আপডেট সময় : ১১:৩৩:২৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬