ঢাকা ০২:৫৯ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
ট্রেন্ডিং :
ফরিদপুরে পল্লী বিদ্যুতের বিশেষ অভিযান :: অবৈধ সংযোগ বিচ্ছিন্ন ও আইনি ব্যবস্থার হুঁশিয়ারি ফরিদপুরে একদিনে ৪৮ হামের রোগী শনাক্ত :: সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২৭ জন তারেক রহমানের নেতৃত্বে স্বাধীনতা ও গণতন্ত্র রক্ষায় ঐক্যবদ্ধ থাকার আহ্বান চসিক প্রশাসকের নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশনে সশস্ত্র বাহিনী দিবস উদযাপন ভাঙ্গায় সহিংসতায় নিহত রাজু মোল্লার নামে সড়ক হচ্ছে ক্ষমতা ও উচ্চাভিলাষের মনস্তত্ত্ব নিয়ে ফরিদপুরে মঞ্চস্থ ‘লেডি ম্যাকবেথ’ ফরিদপুর মহানগর বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত ভাঙ্গায় সহিংসতায় নিহত কৃষক দল নেতার পরিবারের সাথে সাক্ষাৎ ও সমবেদনা জ্ঞাপন এইচএসসিতে সাফল্য :: কানাইপুর স্কুল এন্ড কলেজে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ফরিদপুরে নিহত নির্মাণ শ্রমিক পলাশের পরিবারকে ২ লাখ টাকা অনুদান দিল শ্রমিক ইউনিয়ন

গোয়ালন্দে পাওনা টাকার বিরোধে যুবলীগ নেতা খুন : ২ ঘণ্টার মধ্যে ঘাতক গ্রেপ্তার

ষ্টাফ রিপোর্টার
  • আপডেট সময় : ০৪:১৭:৪০ অপরাহ্ন, শনিবার, ৮ অগাস্ট ২০২৬ ৩৬ , ০৪ বার পড়া হয়েছে

কামরুল ইসলাম (৩৫) গ্রেপ্তার করেছে পুলিশ

সর্বশেষ সংবাদ পেতে গুগল নিউজ অনুসরণ করুন

রাজবাড়ীর গোয়ালন্দে টাকা-পয়সার লেনদেনকে কেন্দ্র করে দুই বন্ধুর মধ্যে তর্ক-বিতর্কের একপর্যায়ে ছুরিকাঘাতে শরিফুল ইসলাম হীরা (৪০) নামে এক ব্যক্তিকে হত্যা করা হয়েছে। অন্যদিকে হত্যার মাত্র দুই ঘণ্টার মধ্যে কামরুল ইসলাম (৩৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
পরে আদালতে তিনি হত্যার দায় স্বীকার করে জবানবন্দি দিয়েছেন বলে জানিয়েছে পুলিশ। আজ শনিবার ৮ আগস্ট সকাল ১০টার দিকে গোয়ালন্দ ঘাট থানার ভেতায় মোড় এলাকায় এ হত্যাকাণ্ড ঘটে। নিহত শরিফুল ইসলাম হীরা গোয়ালন্দ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের কুমড়াকান্দি এলাকার বাসিন্দা। এ ঘটনায় তার স্ত্রী সামছুন নাহার মুক্তা বাদী হয়ে গোয়ালন্দঘাট থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন।
পুলিশ সূত্রে জানা যায়, টাকা-পয়সার দেনা-পাওনার হিসাব নিয়ে শরিফুল ইসলাম হীরা ও কামরুল ইসলামের মধ্যে তর্ক-বিতর্ক হয়। এক পর্যায়ে কামরুল ইসলাম ধারালো ছুরি দিয়ে শরিফুল ইসলাম হীরাকে ছুরিকাঘাত করে পালিয়ে যান। ব্যবহৃত ছুরিটি ঘটনাস্থলে ফেলে যান তিনি।
গুরুতর আহত অবস্থায় শরিফুল ইসলাম হীরাকে পরিবারের সদস্যরা গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে গোয়ালন্দ ঘাট থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে সুরতহাল প্রতিবেদন তৈরি করে এবং মরদেহ ময়না তদন্তের জন্য মর্গে পাঠায়।
এ ঘটনায় নিহতের স্ত্রীর এজাহারের ভিত্তিতে গোয়ালন্দ ঘাট থানায় মামলা দায়ের করা হয়। এরপর গোয়ালন্দ ঘাট থানা পুলিশ ও রাজবাড়ী জেলা গোয়েন্দা শাখা (ডিবি) যৌথভাবে অভিযান শুরু করে।
অভিযানের এক পর্যায়ে ঐদিন দুপুর ১২ টার দিকে গোয়ালন্দের ছোট ভাকলা এলাকা থেকে মামলার আসামি কামরুল ইসলামকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, গ্রেপ্তারের পর কামরুল ইসলামকে আদালতে সোপর্দ করা হলে জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন তিনি। পরে আদালতের নির্দেশে তাকে জেলহাজতে পাঠানো হয়েছে।
পুলিশ আরও জানিয়েছে, এ ঘটনায় দায়ের করা মামলাটি তদন্তাধীন রয়েছে।

নিউজটি শেয়ার করুন

গোয়ালন্দে পাওনা টাকার বিরোধে যুবলীগ নেতা খুন : ২ ঘণ্টার মধ্যে ঘাতক গ্রেপ্তার

আপডেট সময় : ০৪:১৭:৪০ অপরাহ্ন, শনিবার, ৮ অগাস্ট ২০২৬