ট্রেন্ডিং :
গোপালগঞ্জ পুলিশ লাইন্স পুকুরে পোনা মাছ ছাড়লেন পুলিশ সুপার
গোপালগঞ্জ প্রতিনিধি
- আপডেট সময় : ০৯:৪১:২৯ পূর্বাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬ ৩৬ , ০৪ বার পড়া হয়েছে
গোপালগঞ্জ জেলা পুলিশ লাইন্সের ড্রিল শেড সংলগ্ন পুকুরে বিভিন্ন প্রজাতির পোনা মাছ অবমুক্ত করেছেন পুলিশ সুপার মো. হাবীবুল্লাহ।
গতকাল বৃহস্পতিবার ১৩ আগস্ট পুলিশ লাইন্সের ড্রিল শেড সংলগ্ন পুকুরে এসব পোনা মাছ অবমুক্ত করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোহাম্মদ কাজী হুমায়ুন রশীদ, পুলিশ লাইন্সে কর্মরত বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা এবং জেলা পুলিশের অন্যান্য সদস্যরা।
পোনা মাছ অবমুক্তকালে পুলিশ সুপার জলাশয়ের সুষ্ঠু ব্যবহার ও মৎস্যসম্পদ বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন। এ উদ্যোগের মাধ্যমে পুলিশ লাইন্সের জলাশয়ের পরিবেশ ও মৎস্যসম্পদ সমৃদ্ধ হবে বলে সংশ্লিষ্টরা জানান।





















