গোপালগঞ্জে ৮০ বোতল নেশার সিরাপসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার
- আপডেট সময় : ০৯:১৪:২৮ পূর্বাহ্ন, রবিবার, ৯ অগাস্ট ২০২৬ ৪২ , ০৪ বার পড়া হয়েছে
গোপালগঞ্জে জেলা গোয়েন্দা শাখার (ডিবি) বিশেষ অভিযানে ৮০ বোতল নেশার সিরাপসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।
গতকাল শনিবার ৮ আগস্ট গোপালগঞ্জ সদর থানাধীন আরামবাগ নিচুপাড়া (গুল্লিবাড়ি) এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন—মো. আঃ সামাদ (৪৩) ও আল ইমরান খান (২৮)। জেলা গোয়েন্দা শাখা সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে এসআই (নিঃ) নাজমুল আলমের নেতৃত্বে সঙ্গীয় অফিসার ও ফোর্স নিয়ে বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এ সময় ওই এলাকায় অভিযান চালিয়ে দুইজনকে আটক করা হয়। পরে তাদের কাছ থেকে ৮০ বোতল নেশার সিরাপ উদ্ধার করা হয়।
ডিবি পুলিশ জানায়, গ্রেপ্তারকৃত দুই ব্যক্তি দীর্ঘদিন ধরে গোপালগঞ্জ জেলার বিভিন্ন এলাকায় মাদকদ্রব্য বিক্রি করে আসছিলেন বলে প্রাথমিকভাবে জানা গেছে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।





















