খ্রিস্টান মিশন স্কুলে ব্লাড গ্রুপিং ও টিকাদান মতবিনিময়
- আপডেট সময় : ০৫:৫৪:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬ ৪৪ , ০৪ বার পড়া হয়েছে
ফরিদপুরের গোয়ালচামট কর্ম এলাকায় অবস্থিত ম্যারাথন আর্থ খ্রিস্টান মিশন স্কুলে শিক্ষার্থীদের ব্লাড গ্রুপিং ক্যাম্প, কিশোরীদের টিটি (টিটেনাস টক্সয়েড) টিকাদান কর্মসূচি এবং এফপিএবি ফরিদপুর শাখা ক্লিনিকের স্বাস্থ্যসেবা বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ মঙ্গলবার ২১ জুলাই স্কুলের প্রধান শিক্ষক লিন্ডা রয়ের সঙ্গে অনুষ্ঠিত এ সভায় শিক্ষার্থীদের জন্য ব্লাড গ্রুপিং ক্যাম্প আয়োজন, কিশোরীদের টিটি টিকা প্রদান এবং এফপিএবি ক্লিনিকের বিভিন্ন স্বাস্থ্যসেবা সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়।
পরে বিডি-৩৪৭ প্রকল্পের প্রজেক্ট ম্যানেজার রনি তালুকদার ও সমাজকর্মী (প্রোগ্রাম) সুষমা রানীর সঙ্গে পৃথকভাবে মতবিনিময় করা হয়। এ সময় এফপিএবি ফরিদপুর শাখা ক্লিনিকের বিভিন্ন স্বাস্থ্যসেবা তুলে ধরা হয় এবং তাদের প্রকল্পের কার্যক্রমের সঙ্গে এফপিএবির কার্যক্রমের সম্পৃক্ততার বিষয়টি উল্লেখ করে উপকার ভোগীদের ক্লিনিকের সেবা গ্রহণের আহ্বান জানানো হয়।
সভায় সংশ্লিষ্টরা ভবিষ্যতে সমন্বিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। এ সময় সহযোগিতায় ছিলেন সংশ্লিষ্ট এলাকার আরএইচপি সীমা রানী সাহা।
এফপিএবি ফরিদপুর শাখার পক্ষ থেকে সহযোগিতার জন্য সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানানো হয় এবং জনস্বাস্থ্যসেবায় ভবিষ্যতেও একযোগে কাজ করার আশাবাদ ব্যক্ত করা হয়।





















