ট্রেন্ডিং :
খোলা বর্জ্য পরিবহনের ছবি দিলেই চালকের বিরুদ্ধে ব্যবস্থা : ফরিদপুর পৌরসভা
ষ্টাফ রিপোর্টার
- আপডেট সময় : ০৯:০৬:৫২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬ ৩১ , ০৪ বার পড়া হয়েছে
ফরিদপুর পৌরসভার বর্জ্য পরিবহনকারী কোনো গাড়ি ময়লা ঢেকে না রেখে খোলা অবস্থায় রাস্তা দিয়ে চলাচল করলে সংশ্লিষ্ট গাড়িচালকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে পৌরসভা কর্তৃপক্ষ।
পৌরবাসীর প্রতি এ বিষয়ে সহযোগিতার আহ্বান জানিয়ে বলা হয়েছে, বর্জ্যবাহী কোনো গাড়ি খোলা অবস্থায় চলাচল করতে দেখা গেলে গাড়িটির একটি ছবি তুলে ঘটনার সময় ও স্থান উল্লেখ করে পৌরসভার পেইজে কমেন্ট আকারে জানানোর জন্য অনুরোধ করা হচ্ছে।
পৌরসভা কর্তৃপক্ষ জানিয়েছে, প্রাপ্ত অভিযোগ ও ছবির সত্যতা যাচাইয়ের পর সংশ্লিষ্ট গাড়িচালকের ওই দিনের বেতন কর্তনসহ তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে।
পরিবেশ দূষণ ও জনভোগান্তি কমাতে বর্জ্য পরিবহনের সময় যথাযথভাবে ময়লা ঢেকে গাড়ি চলাচল নিশ্চিত করার লক্ষ্যে পৌরসভা এ উদ্যোগ নিয়েছে।





















