ট্রেন্ডিং :
জাজিরার পালেরচরে তীব্র নদীভাঙন
ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে শরীয়তপুরের জেলা প্রশাসক
শরীয়তপুর প্রতিনিধি
- আপডেট সময় : ০৯:৫২:০১ পূর্বাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬ ৩৯ , ০৪ বার পড়া হয়েছে
শরীয়তপুরের জাজিরা উপজেলার পালেরচর এলাকায় পদ্মা নদীর ভাঙনকবলিত এলাকা পরিদর্শন করেছেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মিজ তাহসিনা বেগম। গত বুধবার ১২ আগস্ট তিনি পালেরচর এলাকায় গিয়ে নদীভাঙনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন। পরে ভাঙনকবলিত পরিবারের মাঝে জেলা প্রশাসনের পক্ষ থেকে খাদ্য ও আর্থিক সহায়তা বিতরণ করেন।

এ সময় জেলা প্রশাসক ক্ষতিগ্রস্ত মানুষের সঙ্গে কথা বলে তাদের দুর্ভোগের কথা শোনেন এবং প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেন। তিনি বলেন, নদীভাঙনে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে জেলা প্রশাসন রয়েছে এবং তাদের প্রয়োজনীয় সহায়তা প্রদানে উদ্যোগ নেওয়া হবে।
পরিদর্শনকালে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. আবু রাসেল, জাজিরা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আল ইমরানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।





















