ঢাকা ০৩:০০ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
ট্রেন্ডিং :
ফরিদপুরে পল্লী বিদ্যুতের বিশেষ অভিযান :: অবৈধ সংযোগ বিচ্ছিন্ন ও আইনি ব্যবস্থার হুঁশিয়ারি ফরিদপুরে একদিনে ৪৮ হামের রোগী শনাক্ত :: সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২৭ জন তারেক রহমানের নেতৃত্বে স্বাধীনতা ও গণতন্ত্র রক্ষায় ঐক্যবদ্ধ থাকার আহ্বান চসিক প্রশাসকের নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশনে সশস্ত্র বাহিনী দিবস উদযাপন ভাঙ্গায় সহিংসতায় নিহত রাজু মোল্লার নামে সড়ক হচ্ছে ক্ষমতা ও উচ্চাভিলাষের মনস্তত্ত্ব নিয়ে ফরিদপুরে মঞ্চস্থ ‘লেডি ম্যাকবেথ’ ফরিদপুর মহানগর বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত ভাঙ্গায় সহিংসতায় নিহত কৃষক দল নেতার পরিবারের সাথে সাক্ষাৎ ও সমবেদনা জ্ঞাপন এইচএসসিতে সাফল্য :: কানাইপুর স্কুল এন্ড কলেজে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ফরিদপুরে নিহত নির্মাণ শ্রমিক পলাশের পরিবারকে ২ লাখ টাকা অনুদান দিল শ্রমিক ইউনিয়ন

কাঁচা কলা ও নিম্নমানের বিতরণে শিক্ষিকা বরখাস্ত : ঠিকাদারের ব্যবস্থা না নেওয়ার প্রশ্ন

অনলাইন ষ্টাফ রিপোর্টার
  • আপডেট সময় : ০৩:৪৬:২০ অপরাহ্ন, বুধবার, ২৯ এপ্রিল ২০২৬ ৪৬ , ০৪ বার পড়া হয়েছে
সর্বশেষ সংবাদ পেতে গুগল নিউজ অনুসরণ করুন

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মিড-ডে মিল কর্মসূচিতে নিম্নমানের ও খাওয়ার অনুপযোগী খাদ্য বিতরণের অভিযোগে ফরিদপুর সদর উপজেলার ৯৩ নম্বর শহীদ সালাহ উদ্দীন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এক সহকারী শিক্ষিকাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। তবে খাদ্য সরবরাহকারী ঠিকাদারি প্রতিষ্ঠানের বিরুদ্ধে তাৎক্ষণিক কোনো ব্যবস্থা না নেওয়ায় স্থানীয় শিক্ষক মহলে ক্ষোভ ও প্রশ্নের সৃষ্টি হয়েছে।
বরখাস্ত হওয়া শিক্ষিকার নাম গোলাপী বেগম। বিষয়টি নিশ্চিত করেছেন ফরিদপুর জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. মহিউদ্দীন।
তিনি জানান, গত ২৫ এপ্রিল স্কুল ফিডিং কর্মসূচির আওতায় সরবরাহকারী প্রতিষ্ঠানের কাছ থেকে খাওয়ার অনুপযোগী কাঁচা কলা গ্রহণ করা হয় এবং পরদিন তা শিক্ষার্থীদের মধ্যে বিতরণ করা হয়। পরে বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে অভিভাবকদের মধ্যে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি হয় এবং প্রাথমিক শিক্ষার ভাবমূর্তি ক্ষুণ্ন হয়।
এ ঘটনায় সরকারি কর্মচারী বিধিমালা অনুযায়ী অসদাচরণের অভিযোগ এনে ২৮ এপ্রিল থেকে ওই শিক্ষিকাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। বরখাস্তকালীন সময়ে তিনি বিধি অনুযায়ী খোরাকি ভাতা পাবেন বলেও জানান জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা।
তিনি আরও বলেন, “স্কুল ফিডিংয়ের খাবার সরবরাহকারী প্রতিষ্ঠানের এমন মানহীন খাদ্য সরবরাহের বিষয়টি অধিদপ্তরে লিখিতভাবে জানানো হয়েছে। প্রয়োজন হলে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে।”
তবে নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন শিক্ষক অভিযোগ করেন, পুরো ঘটনার দায় শুধু শিক্ষকের ওপর চাপানো হয়েছে। তাদের দাবি, খাদ্য সরবরাহের দায়িত্ব ঠিকাদারি প্রতিষ্ঠানের হলেও এখন পর্যন্ত তাদের বিরুদ্ধে দৃশ্যমান কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।
একজন শিক্ষক বলেন, “শিক্ষক নিজে বাজার থেকে কলা কিনে আনেননি। ঠিকাদার কলা সরবরাহ করেছে। কলা কাঁচা না পাকা তা যাচাইয়ের দায়িত্ব শিক্ষকের থাকলেও সরবরাহকারীর দায় এড়িয়ে যাওয়ার সুযোগ নেই। প্রভাবশালী ঠিকাদারদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে অনেক সময় প্রশাসনও কঠোর হতে পারে না।”
স্থানীয় অভিভাবকদের একাংশও মনে করছেন, শিক্ষিকার পাশাপাশি খাদ্য সরবরাহকারী প্রতিষ্ঠানকেও জবাবদিহির আওতায় আনা উচিত, যাতে ভবিষ্যতে স্কুল ফিডিং কর্মসূচিতে নিম্নমানের খাদ্য সরবরাহ বন্ধ হয়।

নিউজটি শেয়ার করুন

কাঁচা কলা ও নিম্নমানের বিতরণে শিক্ষিকা বরখাস্ত : ঠিকাদারের ব্যবস্থা না নেওয়ার প্রশ্ন

আপডেট সময় : ০৩:৪৬:২০ অপরাহ্ন, বুধবার, ২৯ এপ্রিল ২০২৬