ঢাকা ০৩:০০ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
ট্রেন্ডিং :
ফরিদপুরে পল্লী বিদ্যুতের বিশেষ অভিযান :: অবৈধ সংযোগ বিচ্ছিন্ন ও আইনি ব্যবস্থার হুঁশিয়ারি ফরিদপুরে একদিনে ৪৮ হামের রোগী শনাক্ত :: সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২৭ জন তারেক রহমানের নেতৃত্বে স্বাধীনতা ও গণতন্ত্র রক্ষায় ঐক্যবদ্ধ থাকার আহ্বান চসিক প্রশাসকের নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশনে সশস্ত্র বাহিনী দিবস উদযাপন ভাঙ্গায় সহিংসতায় নিহত রাজু মোল্লার নামে সড়ক হচ্ছে ক্ষমতা ও উচ্চাভিলাষের মনস্তত্ত্ব নিয়ে ফরিদপুরে মঞ্চস্থ ‘লেডি ম্যাকবেথ’ ফরিদপুর মহানগর বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত ভাঙ্গায় সহিংসতায় নিহত কৃষক দল নেতার পরিবারের সাথে সাক্ষাৎ ও সমবেদনা জ্ঞাপন এইচএসসিতে সাফল্য :: কানাইপুর স্কুল এন্ড কলেজে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ফরিদপুরে নিহত নির্মাণ শ্রমিক পলাশের পরিবারকে ২ লাখ টাকা অনুদান দিল শ্রমিক ইউনিয়ন

‘করব সমবায়, গড়ব দেশ’ প্রতিপাদ্যে ফরিদপুরে সমবায় দিবস পালন

ষ্টাফ রিপোর্টার
  • আপডেট সময় : ০৭:৫১:৫৪ পূর্বাহ্ন, রবিবার, ৮ নভেম্বর ২০২৬ ৩৭ , ০৪ বার পড়া হয়েছে
সর্বশেষ সংবাদ পেতে গুগল নিউজ অনুসরণ করুন

‘করব সমবায়, গড়ব দেশ—সবার জন্য বাংলাদেশ’ প্রতিপাদ্য সামনে রেখে ফরিদপুরে ৫৫তম জাতীয় সমবায় দিবস-২০২৬ উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে আজ রোববার (৮ নভেম্বর) জেলা প্রশাসন ও সমবায় বিভাগের উদ্যোগে বাংলাদেশ শিশু একাডেমি মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মাজহারুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার শামসুল আজম, সরকারি রাজেন্দ্র কলেজের অধ্যক্ষ অধ্যাপক এস এম আবদুল হালিম, আঞ্চলিক সমবায় ইনস্টিটিউটের অধ্যক্ষ খোন্দকার মনিরুল ইসলাম, জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট লিয়াকত আলী খান বুলু, সাবেক জেলা সমবায় ইউনিয়নের সভাপতি ওমর আলী খান এবং চিকিৎসক জ্যোতির্ময় চৌধুরী।

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. সোহরাব হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে মূল বক্তব্য উপস্থাপন করেন জেলা সমবায় কর্মকর্তা সৈয়দ জসীম উদ্দিন।
বক্তারা বলেন, দেশের অর্থনৈতিক ও আর্থসামাজিক উন্নয়নে সমবায়ীদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সমবায় আন্দোলনকে আরও শক্তিশালী করতে সাধারণ মানুষকে সমবায় কার্যক্রমে সম্পৃক্ত করতে হবে। পাশাপাশি সমবায়ের মাধ্যমে একটি সহায়ক বাজারব্যবস্থা গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন তাঁরা।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন কেন্দ্রীয় বহুমুখী সমবায় সমিতির সভাপতি ফারুক হোসেন, জেলা সমবায় ইউনিয়নের সহ-সভাপতি জাহাঙ্গীর হোসেন, নাজিমুদ্দিন লেলিন, সালমা খানম ও আরিফ খানসামা।
এর আগে সরকারি রাজেন্দ্র কলেজ প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বাংলাদেশ শিশু একাডেমি প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। পরে জাতীয় ও সমবায় পতাকা উত্তোলন এবং সমবায় মেলার বিভিন্ন স্টল উদ্বোধন করা হয়।
আলোচনা সভা শেষে আদর্শ বণিক সমবায় সমিতি, শতনীড় মাল্টিপারপাস কো-অপারেটিভ লিমিটেড ও দারিদ্র্য দূরীকরণ সমবায় সমিতিকে পুরস্কার প্রদান করা হয়। এ ছাড়া শ্রেষ্ঠ সমবায়ী হিসেবে আবদুর রহমান লালটুকে সম্মাননা দেওয়া হয়।
অনুষ্ঠানে সমবায় বিভাগের কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন সমবায় সংগঠনের প্রতিনিধি ও সমবায়ীরা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

‘করব সমবায়, গড়ব দেশ’ প্রতিপাদ্যে ফরিদপুরে সমবায় দিবস পালন

আপডেট সময় : ০৭:৫১:৫৪ পূর্বাহ্ন, রবিবার, ৮ নভেম্বর ২০২৬