ট্রেন্ডিং :
এনসিপির ফরিদপুর জেলা আহ্বায়ক পদে অপু ঠাকুর পুনর্বহাল
অনলাইন ষ্টাফ রিপোর্টার
- আপডেট সময় : ০৬:৫০:১৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৫ মে ২০২৬ ৪১ , ০৪ বার পড়া হয়েছে
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ফরিদপুর জেলা আহ্বায়ক কমিটির আহ্বায়ক মো. হাসিবুর রহমান (অপু ঠাকুর)-এর ওপর আরোপিত অব্যাহতি প্রত্যাহার করে তাকে পুনরায় স্বপদে বহাল করেছে। দলের কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির পক্ষ থেকে গতকাল সোমবার ৪ এপ্রিল জারি করা এক নোটিশে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, গত ২২ জানুয়ারি ২০২৬ তারিখে জারিকৃত এক স্মারকের মাধ্যমে তাকে দলের সকল দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছিল। তবে পরবর্তীতে সাংগঠনিক কার্যক্রমের ধারাবাহিকতা ও কার্যকারিতা বিবেচনায় দলের মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আব্দুল্লাহর নির্দেশক্রমে তার ওপর আরোপিত অব্যাহতি প্রত্যাহার করা হয়েছে। একইসঙ্গে তাকে ফরিদপুর জেলা আহ্বায়ক কমিটির আহ্বায়ক পদে পুনর্বহাল করা হয়েছে। এ সংক্রান্ত নোটিশে স্বাক্ষর করেন এনসিপির দপ্তর সেলের সদস্য সাদিয়া ফারজানা দিনা।





















