ঢাকা ০২:৫৯ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
ট্রেন্ডিং :
ফরিদপুরে পল্লী বিদ্যুতের বিশেষ অভিযান :: অবৈধ সংযোগ বিচ্ছিন্ন ও আইনি ব্যবস্থার হুঁশিয়ারি ফরিদপুরে একদিনে ৪৮ হামের রোগী শনাক্ত :: সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২৭ জন তারেক রহমানের নেতৃত্বে স্বাধীনতা ও গণতন্ত্র রক্ষায় ঐক্যবদ্ধ থাকার আহ্বান চসিক প্রশাসকের নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশনে সশস্ত্র বাহিনী দিবস উদযাপন ভাঙ্গায় সহিংসতায় নিহত রাজু মোল্লার নামে সড়ক হচ্ছে ক্ষমতা ও উচ্চাভিলাষের মনস্তত্ত্ব নিয়ে ফরিদপুরে মঞ্চস্থ ‘লেডি ম্যাকবেথ’ ফরিদপুর মহানগর বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত ভাঙ্গায় সহিংসতায় নিহত কৃষক দল নেতার পরিবারের সাথে সাক্ষাৎ ও সমবেদনা জ্ঞাপন এইচএসসিতে সাফল্য :: কানাইপুর স্কুল এন্ড কলেজে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ফরিদপুরে নিহত নির্মাণ শ্রমিক পলাশের পরিবারকে ২ লাখ টাকা অনুদান দিল শ্রমিক ইউনিয়ন

ইতালি পাঠানোর নামে প্রতারণা ও লিবিয়ায় নির্যাতন : মানবপাচার মামলার আসামি গ্রেপ্তার

মাদারীপুর প্রতিনিধি
  • আপডেট সময় : ০৫:২৭:৩৪ অপরাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬ ৫৭ , ০৪ বার পড়া হয়েছে
সর্বশেষ সংবাদ পেতে গুগল নিউজ অনুসরণ করুন

ইতালিতে পাঠানোর প্রলোভন দেখিয়ে একাধিক ব্যক্তিকে লিবিয়ায় নিয়ে মাফিয়া চক্রের কাছে আটকে রেখে নির্যাতন এবং মুক্তিপণ আদায়ের অভিযোগে দায়ের হওয়া মানবপাচার মামলার এক আসামিকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনী।
গতকাল মঙ্গলবার ২২ জুলাই রাত সাড়ে ১০টার দিকে ঢাকার যাত্রাবাড়ী থানা এলাকা থেকে রাজৈর থানার মানবপাচার মামলার এজাহারভুক্ত আসামি জুলহাস সরদার (৫০)কে গ্রেপ্তার করা হয়। তিনি মাদারীপুর জেলার রাজৈর উপজেলার সত্যবর্তী গ্রামের মৃত মজিদ সরদারের ছেলে।
মাদারীপুর জেলা পুলিশের গণমাধ্যম শাখা জানায়, পুলিশ সুপারের সার্বিক নির্দেশনায় রাজৈর থানায় দায়ের করা মানবপাচার প্রতিরোধ ও দমন আইনের মামলায় তথ্যপ্রযুক্তির সহায়তায় সিপিসি-৩, র‌্যাব-৮ এবং রাজৈর থানা পুলিশের যৌথ প্রচেষ্টায় তাকে শনাক্ত করা হয়। পরে র‌্যাব-১০ তাকে গ্রেপ্তার করে।
পুলিশ জানায়, প্রাথমিক তথ্যে জানা গেছে, রাজৈর উপজেলার ১৫ থেকে ২০ জনসহ দেশের বিভিন্ন এলাকার অসংখ্য মানুষকে ইতালিতে পাঠানোর কথা বলে প্রথমে লিবিয়ায় নেওয়া হয়। সেখানে তাদের আটকে রেখে শারীরিক ও মানসিক নির্যাতন করা হয়। নির্যাতনের ভিডিও ভুক্তভোগীদের পরিবারের কাছে পাঠিয়ে প্রত্যেক পরিবারের কাছ থেকে ২০ থেকে ২৫ লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়েছে বলে অভিযোগ করেছেন ভুক্তভোগীদের স্বজনরা।
পুলিশের তথ্যমতে, গ্রেপ্তার হওয়া জুলহাস সরদারের বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় মোট ১৬টি মামলা রয়েছে।
এ ঘটনায় আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে মাদারীপুর জেলা পুলিশ।

নিউজটি শেয়ার করুন

ইতালি পাঠানোর নামে প্রতারণা ও লিবিয়ায় নির্যাতন : মানবপাচার মামলার আসামি গ্রেপ্তার

আপডেট সময় : ০৫:২৭:৩৪ অপরাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬