ঢাকা ০২:৫৮ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
ট্রেন্ডিং :
ফরিদপুরে পল্লী বিদ্যুতের বিশেষ অভিযান :: অবৈধ সংযোগ বিচ্ছিন্ন ও আইনি ব্যবস্থার হুঁশিয়ারি ফরিদপুরে একদিনে ৪৮ হামের রোগী শনাক্ত :: সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২৭ জন তারেক রহমানের নেতৃত্বে স্বাধীনতা ও গণতন্ত্র রক্ষায় ঐক্যবদ্ধ থাকার আহ্বান চসিক প্রশাসকের নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশনে সশস্ত্র বাহিনী দিবস উদযাপন ভাঙ্গায় সহিংসতায় নিহত রাজু মোল্লার নামে সড়ক হচ্ছে ক্ষমতা ও উচ্চাভিলাষের মনস্তত্ত্ব নিয়ে ফরিদপুরে মঞ্চস্থ ‘লেডি ম্যাকবেথ’ ফরিদপুর মহানগর বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত ভাঙ্গায় সহিংসতায় নিহত কৃষক দল নেতার পরিবারের সাথে সাক্ষাৎ ও সমবেদনা জ্ঞাপন এইচএসসিতে সাফল্য :: কানাইপুর স্কুল এন্ড কলেজে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ফরিদপুরে নিহত নির্মাণ শ্রমিক পলাশের পরিবারকে ২ লাখ টাকা অনুদান দিল শ্রমিক ইউনিয়ন

‘ইউথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড’ প্রাপ্তি উপলক্ষে বর্ণাঢ্য সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

ষ্টাফ রিপোর্টার
  • আপডেট সময় : ০৩:২৯:৩৬ পূর্বাহ্ন, সোমবার, ২ নভেম্বর ২০২৬ ১৪ , ০৪ বার পড়া হয়েছে
সর্বশেষ সংবাদ পেতে গুগল নিউজ অনুসরণ করুন

তরুণ সমাজকর্মী নিরব ইমতিয়াজ শান্ত-এর মর্যাদাপূর্ণ ‘ইউথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড-২০২৬’ অর্জন উপলক্ষে ফরিদপুরে এক বর্ণাঢ্য সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। গতকাল (রবিবার, ১ নভেম্বর) সন্ধ্যায় ফরিদপুর নাট্যকুেঞ্জর আয়োজনে শিশু একাডেমি মিলনায়তনে এই সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। নাট্যকুঞ্জের এই সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুরের জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মো. মাজহারুল ইসলাম। অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট রবীন্দ্র গবেষক অধ্যাপক আলতাফ হোসেন। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুরের জেলা শিক্ষা অফিসার জনাব বিষ্ণু পদ ঘোষাল, যুব উন্নয়ন অধিদপ্তর ফরিদপুরের উপ-পরিচালক এ.এস.এম মইনুল আহসান, জেলা কালচারাল অফিসার সুজিত কুমার সাহা, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মেহেদী হাসান, ফরিদপুর প্রেস ক্লাবের সভাপতি কবিরুল ইসলাম সিদ্দিকী এবং ফরিদপুর সাহিত্য ও সংস্কৃতি উন্নয়ন সংস্থার সভাপতি তৌহিদুল ইসলাম স্ট্যালিন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নাট্যকুঞ্জের উপদেষ্টা কিসমত শামীম। অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিরা তরুণ সমাজকর্মী নিরব ইমতিয়াজ শান্তর সামাজিক কাজের স্বীকৃতি ও এই অর্জনের ভূয়সী প্রশংসা করেন। বক্তারা বলেন, তরুণদের এ ধরনের অর্জন দেশের যুবসমাজকে আরও বেশি সমাজসেবামূলক কাজে উদ্বুদ্ধ করবে। আলোচনা সভা শেষে এক আকর্ষণীয় সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়, যা উপস্থিত দর্শক ও অতিথিদের মুগ্ধ করে।

নিউজটি শেয়ার করুন

‘ইউথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড’ প্রাপ্তি উপলক্ষে বর্ণাঢ্য সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

আপডেট সময় : ০৩:২৯:৩৬ পূর্বাহ্ন, সোমবার, ২ নভেম্বর ২০২৬