ঢাকা ০৩:০০ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
ট্রেন্ডিং :
ফরিদপুরে পল্লী বিদ্যুতের বিশেষ অভিযান :: অবৈধ সংযোগ বিচ্ছিন্ন ও আইনি ব্যবস্থার হুঁশিয়ারি ফরিদপুরে একদিনে ৪৮ হামের রোগী শনাক্ত :: সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২৭ জন তারেক রহমানের নেতৃত্বে স্বাধীনতা ও গণতন্ত্র রক্ষায় ঐক্যবদ্ধ থাকার আহ্বান চসিক প্রশাসকের নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশনে সশস্ত্র বাহিনী দিবস উদযাপন ভাঙ্গায় সহিংসতায় নিহত রাজু মোল্লার নামে সড়ক হচ্ছে ক্ষমতা ও উচ্চাভিলাষের মনস্তত্ত্ব নিয়ে ফরিদপুরে মঞ্চস্থ ‘লেডি ম্যাকবেথ’ ফরিদপুর মহানগর বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত ভাঙ্গায় সহিংসতায় নিহত কৃষক দল নেতার পরিবারের সাথে সাক্ষাৎ ও সমবেদনা জ্ঞাপন এইচএসসিতে সাফল্য :: কানাইপুর স্কুল এন্ড কলেজে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ফরিদপুরে নিহত নির্মাণ শ্রমিক পলাশের পরিবারকে ২ লাখ টাকা অনুদান দিল শ্রমিক ইউনিয়ন

চিনি শিল্প সচল রাখার ঘোষণায় স্বস্তিতে আখচাষী ও শ্রমিকরা

আশার বাণী শোনালেন বিএসএফআইসি চেয়ারম্যান

ষ্টাফ রিপোর্টার
  • আপডেট সময় : ০৪:৫৯:৩৪ অপরাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬ ৪১ , ০৪ বার পড়া হয়েছে

বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প করপোরেশনের (বিএসএফআইসি) চেয়ারম্যান মোঃ শামসুজ্জামান সুরুজ কে ফুলেল শুভেচ্ছা

সর্বশেষ সংবাদ পেতে গুগল নিউজ অনুসরণ করুন

বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প করপোরেশনের (বিএসএফআইসি) চেয়ারম্যান মোঃ শামসুজ্জামান সুরুজ বলেছেন, চিনি শিল্পসহ দেশের সব উৎপাদনমুখী কারখানা চালু ও সচল রাখতে সরকার বদ্ধপরিকর। চিনি শিল্পকে আধুনিকায়নের লক্ষ্যে নতুন কর্মসংস্থান সৃষ্টির পাশাপাশি নতুন যন্ত্রপাতি ও মেশিনারিজ ক্রয়ের প্রক্রিয়া চলমান রয়েছে।
তিনি বলেন, দক্ষ শ্রমিক ও কর্মচারীর অভাব পূরণে নতুন নিয়োগের মাধ্যমে জনবল বৃদ্ধি করতে হবে এবং তাদের প্রয়োজনীয় প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ করে গড়ে তুলতে হবে। পাশাপাশি আখচাষীদের প্রাপ্য ভর্তুকির অর্থ খুব শিগগিরই প্রদান করা হবে। এ লক্ষ্যে প্রয়োজনীয় কার্যক্রম প্রায় সম্পন্ন হয়েছে। আশা করা যাচ্ছে, রোপণ মৌসুম শুরুর আগেই আখচাষীরা তাদের ভর্তুকির টাকা হাতে পাবেন। আজ শুক্রবার ২৮ আগস্ট ফরিদপুরের মধুখালীতে অবস্থিত ফরিদপুর চিনিকলের অতিথি ভবনে চিনিকলের কর্মকর্তা, আখচাষী ও শ্রমজীবী ইউনিয়নের নেতৃবৃন্দের সঙ্গে পৃথক পৃথক আলোচনা ও মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ফরিদপুর চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক কৃষিবিদ তারেক ফরহাদের সভাপতিত্বে অনুষ্ঠিত পৃথক আলোচনা সভাগুলোতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প করপোরেশনের সচিব মোহাম্মদ মুজিবুর রহমান।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন চিনিকলের মহাব্যবস্থাপক (প্রশাসন) রেজাউল করিম, মহাব্যবস্থাপক (অর্থ) খোন্দকার আলমগীর হোসেন, মহাব্যবস্থাপক (কারখানা) পুলক কুমার সরকার, মহাব্যবস্থাপক (কৃষি) মো. হেদায়েতউল্লাহ, চিনিকল শ্রমজীবী ইউনিয়নের সভাপতি মোহাম্মদ মনিরুজ্জামান ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আলমগীর হোসেন।
এ ছাড়া আখচাষী কল্যাণ সংস্থার সভাপতি মো. শফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক রেজাউল করিম ঝটু, চিনিকলের কর্মকর্তা-কর্মচারী, শ্রমজীবী ইউনিয়নের অন্যান্য নেতৃবৃন্দ এবং আখচাষী নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

চিনি শিল্প সচল রাখার ঘোষণায় স্বস্তিতে আখচাষী ও শ্রমিকরা

আশার বাণী শোনালেন বিএসএফআইসি চেয়ারম্যান

আপডেট সময় : ০৪:৫৯:৩৪ অপরাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬