ঢাকা ০৩:০০ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
ট্রেন্ডিং :
ফরিদপুরে পল্লী বিদ্যুতের বিশেষ অভিযান :: অবৈধ সংযোগ বিচ্ছিন্ন ও আইনি ব্যবস্থার হুঁশিয়ারি ফরিদপুরে একদিনে ৪৮ হামের রোগী শনাক্ত :: সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২৭ জন তারেক রহমানের নেতৃত্বে স্বাধীনতা ও গণতন্ত্র রক্ষায় ঐক্যবদ্ধ থাকার আহ্বান চসিক প্রশাসকের নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশনে সশস্ত্র বাহিনী দিবস উদযাপন ভাঙ্গায় সহিংসতায় নিহত রাজু মোল্লার নামে সড়ক হচ্ছে ক্ষমতা ও উচ্চাভিলাষের মনস্তত্ত্ব নিয়ে ফরিদপুরে মঞ্চস্থ ‘লেডি ম্যাকবেথ’ ফরিদপুর মহানগর বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত ভাঙ্গায় সহিংসতায় নিহত কৃষক দল নেতার পরিবারের সাথে সাক্ষাৎ ও সমবেদনা জ্ঞাপন এইচএসসিতে সাফল্য :: কানাইপুর স্কুল এন্ড কলেজে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ফরিদপুরে নিহত নির্মাণ শ্রমিক পলাশের পরিবারকে ২ লাখ টাকা অনুদান দিল শ্রমিক ইউনিয়ন

আলফাডাঙ্গায় বিএনপি নেতার বিরুদ্ধে একাধিক বিয়ে ও প্রতারণার অভিযোগে সংবাদ সম্মেলন

ষ্টাফ রিপোর্টার
  • আপডেট সময় : ০৯:৫৬:১৭ পূর্বাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬ ৪৩ , ০৪ বার পড়া হয়েছে

আলফাডাঙ্গায় বিএনপি নেতার ‘প্রতারণা ও বহুবিবাহের’ গল্প ফাঁস, ভুক্তভোগী পরিবারের সংবাদ সম্মেলন

সর্বশেষ সংবাদ পেতে গুগল নিউজ অনুসরণ করুন

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা বিএনপির প্রচার সম্পাদক নিয়ামত হোসেন পারভেজের বিরুদ্ধে প্রতারণা করে একাধিক বিয়ে, স্ত্রীকে দিয়ে এনজিও থেকে ঋণ নেওয়া, ঋণ পরিশোধ না করা এবং স্ত্রী-সন্তানদের ভরণপোষণ ও খোঁজখবর না নেওয়ার অভিযোগ সংবাদ সম্মেলন করেছে তার দ্বিতীয় স্ত্রী ‌ রেক্সোনা পারভিন।
আজ শনিবার ১২ সেপ্টেম্বর দুপুর ১২:৩০ মিনিটে ‌ফরিদপুর প্রেসক্লাবে তার আবেদনের পরিপ্রেক্ষিতে ‌এক সংবাদ সম্মেলনে এসব অভিযোগ করেন ‌ তিনি।
ফরিদপুর প্রেসক্লাবের ‌সাধারণ সম্পাদক মাহবুব হোসেন পিয়ালের সঞ্চালনায় ‌উক্ত সংবাদ সম্মেলন আয়োজন হয়।
লিখিত বক্তব্যে রেক্সানা পারভীন অভিযোগ করেন, তার স্বামী ‌নিয়ামত হোসেন পারভেজ প্রতারণার মাধ্যমে একাধিক বিয়ে করেছেন। তার মাধ্যমে জামিনদার হয়ে একটি এনজিও থেকে ঋণ নেওয়া হলেও পরবর্তীতে সেই ঋণ পরিশোধ না করে তিনি ঋণখেলাপি হয়েছেন। এতে তিনি আর্থিক ও সামাজিকভাবে নানা সমস্যার মুখোমুখি হয়েছেন বলে দাবি করেন ।
তিনি আরও অভিযোগ করেন, পারভেজ স্ত্রী ও সন্তানদের খোঁজখবর না নিয়ে দায়িত্ব এড়িয়ে চলছেন। পাশাপাশি বিভিন্ন নারীর সঙ্গে অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগও করেন তিনি।
সংবাদ সম্মেলনে রেক্সানা পারভীন এসব অভিযোগের সুষ্ঠু তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান।
এ সময় ‌ ফরিদপুর প্রেসক্লাবের সদস্যবৃন্দ ‌ এবং বিভিন্ন ‌ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার ‌ সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

আলফাডাঙ্গায় বিএনপি নেতার বিরুদ্ধে একাধিক বিয়ে ও প্রতারণার অভিযোগে সংবাদ সম্মেলন

আপডেট সময় : ০৯:৫৬:১৭ পূর্বাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬