আনন্দে মাতল বিশেষ শিশুরা : মাগুরার মহম্মদপুরে অটিস্টিক বিদ্যালয়ের বর্ণাঢ্য পুরস্কার বিতরণী
- আপডেট সময় : ০৭:০৩:২৬ পূর্বাহ্ন, শনিবার, ১৮ জুলাই ২০২৬ ৫৫ , ০৪ বার পড়া হয়েছে
মাগুরার মহম্মদপুর অটিস্টিক প্রতিবন্ধী বিদ্যালয়ে গতকাল শুক্রবার ১৭ জুলাই বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী জনাব নিতাই রায় চৌধুরী, এমপি। তিনি প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করেন এবং বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের শিক্ষা, খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে অংশগ্রহণের গুরুত্ব তুলে ধরেন। তিনি বলেন, এ ধরনের আয়োজন তাদের সুপ্ত প্রতিভার বিকাশ এবং সমাজের মূল স্রোতধারায় সম্পৃক্ত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মহম্মদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বেদবতী মিস্ত্রী।

মহম্মদপুর অটিস্টিক প্রতিবন্ধী বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। আলোচনা সভা, সংবর্ধনা, সাংস্কৃতিক পরিবেশনা এবং পুরস্কার বিতরণ করা হয়।




















