ঢাকা ০৩:০০ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
ট্রেন্ডিং :
ফরিদপুরে পল্লী বিদ্যুতের বিশেষ অভিযান :: অবৈধ সংযোগ বিচ্ছিন্ন ও আইনি ব্যবস্থার হুঁশিয়ারি ফরিদপুরে একদিনে ৪৮ হামের রোগী শনাক্ত :: সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২৭ জন তারেক রহমানের নেতৃত্বে স্বাধীনতা ও গণতন্ত্র রক্ষায় ঐক্যবদ্ধ থাকার আহ্বান চসিক প্রশাসকের নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশনে সশস্ত্র বাহিনী দিবস উদযাপন ভাঙ্গায় সহিংসতায় নিহত রাজু মোল্লার নামে সড়ক হচ্ছে ক্ষমতা ও উচ্চাভিলাষের মনস্তত্ত্ব নিয়ে ফরিদপুরে মঞ্চস্থ ‘লেডি ম্যাকবেথ’ ফরিদপুর মহানগর বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত ভাঙ্গায় সহিংসতায় নিহত কৃষক দল নেতার পরিবারের সাথে সাক্ষাৎ ও সমবেদনা জ্ঞাপন এইচএসসিতে সাফল্য :: কানাইপুর স্কুল এন্ড কলেজে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ফরিদপুরে নিহত নির্মাণ শ্রমিক পলাশের পরিবারকে ২ লাখ টাকা অনুদান দিল শ্রমিক ইউনিয়ন

অসহায় কানু দাদার চিকিৎসার দায়িত্ব নিলেন বেনজির আহমেদ তাবরিজ

ষ্টাফ রিপোর্টার
  • আপডেট সময় : ০৯:৩১:৫৯ পূর্বাহ্ন, সোমবার, ২৯ জুন ২০২৬ ৫৬ , ০৪ বার পড়া হয়েছে

বেনজির আহমেদ তাবরিজ

সর্বশেষ সংবাদ পেতে গুগল নিউজ অনুসরণ করুন

ফরিদপুর শহরের পরিচিত প্রবীণ নাগরিক কানু সেন, সবার কাছে যিনি ‘কানু দাদা’ নামে পরিচিত, বেশ কিছুদিন ধরে অসুস্থ হয়ে চিকিৎসাধীন রয়েছেন। পরিবারে স্ত্রী, সন্তান বা নিকটাত্মীয় কেউ না থাকায় তাঁর চিকিৎসা ও দেখভাল নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন শহরের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমেও তাঁর অসুস্থতার খবর ছড়িয়ে পড়েছে।
এ অবস্থায় কানু দাদার চিকিৎসায় সহযোগিতার জন্য এগিয়ে আসার ঘোষণা দিয়েছেন ফরিদপুর মহানগর যুবদলের ‌ সভাপতি ও ফরিদপুর পৌরসভার সম্ভাব্য মেয়র প্রার্থী বেনজির আহমেদ তাবরিজ।

নিজের ফেসবুক পোস্টে তিনি জানান, এর আগে তিনি ফরিদপুর সদর হাসপাতালে গিয়ে কানু দাদার খোঁজখবর নিয়েছেন। নিজের সামর্থ্য অনুযায়ী তাঁর চিকিৎসার দায়িত্ব নিতে আগ্রহ প্রকাশ করে তিনি লিখেছেন, “আমার সামর্থ্য সীমিত হলেও কানু দাদার চিকিৎসার জন্য আমি পাশে থাকতে চাই। কেউ যদি তাঁর চিকিৎসা ও সেবার জন্য সমন্বয় করেন, তাহলে আমার সঙ্গে যোগাযোগ করলে আমি যথাসাধ্য সহযোগিতা করব, ইনশাআল্লাহ।”
বেনজির আহমেদ তাবরিজের এ ঘোষণাকে ইতিবাচক হিসেবে দেখছেন স্থানীয়রা। তাঁদের আশা, তাঁর এ উদ্যোগে অনুপ্রাণিত হয়ে সমাজের অন্যান্য বিত্তবান ও মানবিক ব্যক্তিরাও কানু দাদার চিকিৎসা ও সার্বিক সহায়তায় এগিয়ে আসবেন। স্থানীয় সচেতন মহল বলছে, সম্মিলিত উদ্যোগই একজন অসহায় প্রবীণ মানুষের চিকিৎসা ও জীবনযাত্রা সহজ করতে পারে।

নিউজটি শেয়ার করুন

অসহায় কানু দাদার চিকিৎসার দায়িত্ব নিলেন বেনজির আহমেদ তাবরিজ

আপডেট সময় : ০৯:৩১:৫৯ পূর্বাহ্ন, সোমবার, ২৯ জুন ২০২৬