ঢাকা ০২:৫৯ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
ট্রেন্ডিং :
ফরিদপুরে পল্লী বিদ্যুতের বিশেষ অভিযান :: অবৈধ সংযোগ বিচ্ছিন্ন ও আইনি ব্যবস্থার হুঁশিয়ারি ফরিদপুরে একদিনে ৪৮ হামের রোগী শনাক্ত :: সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২৭ জন তারেক রহমানের নেতৃত্বে স্বাধীনতা ও গণতন্ত্র রক্ষায় ঐক্যবদ্ধ থাকার আহ্বান চসিক প্রশাসকের নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশনে সশস্ত্র বাহিনী দিবস উদযাপন ভাঙ্গায় সহিংসতায় নিহত রাজু মোল্লার নামে সড়ক হচ্ছে ক্ষমতা ও উচ্চাভিলাষের মনস্তত্ত্ব নিয়ে ফরিদপুরে মঞ্চস্থ ‘লেডি ম্যাকবেথ’ ফরিদপুর মহানগর বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত ভাঙ্গায় সহিংসতায় নিহত কৃষক দল নেতার পরিবারের সাথে সাক্ষাৎ ও সমবেদনা জ্ঞাপন এইচএসসিতে সাফল্য :: কানাইপুর স্কুল এন্ড কলেজে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ফরিদপুরে নিহত নির্মাণ শ্রমিক পলাশের পরিবারকে ২ লাখ টাকা অনুদান দিল শ্রমিক ইউনিয়ন

অবশেষে সন্ধান মিলেছে ‌নিখোঁজ নিরুপমা সিকদারের

ষ্টাফ রিপোর্টার
  • আপডেট সময় : ০৩:৫৩:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২ জুন ২০২৬ ৩৭ , ০৪ বার পড়া হয়েছে
সর্বশেষ সংবাদ পেতে গুগল নিউজ অনুসরণ করুন

ফরিদপুর সদর উপজেলার পূর্ব আলিয়াবাদ এলাকা থেকে নিখোঁজ হওয়া নিরুপমা শিকদার (১২) নামে এক কিশোরীকে কুমিল্লা থেকে উদ্ধার করেছে তার পরিবার। জানা যায়, গতকাল সোমবার ১ জুন সকালে নিরুপমা শিকদার নিজ বাড়ি থেকে কাউকে কিছু না জানিয়ে বের হয়ে যায়। পরে সে আর বাড়িতে ফিরে না আসায় পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেন। এ ঘটনায় ঐদিন রাত ১১টার দিকে ফরিদপুর কোতয়ালি থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন তার মা। জিডি করার পর প্রায় দেড় ঘণ্টার মধ্যে কুমিল্লা থেকে ফোনে জানানো হয় যে, নিরুপমা তার সহপাঠী জিনিয়ার সঙ্গে সেখানে বেড়াতে গেছে এবং সে নিরাপদে রয়েছে। পরবর্তীতে আজ মঙ্গলবার ২ জুন পরিবারের সদস্যরা কুমিল্লায় গিয়ে নিরুপমাকে সুস্থ অবস্থায় উদ্ধার করে বাড়িতে নিয়ে আসেন। বর্তমানে সে সুস্থ আছে বলে জানিয়েছেন তার মা। নিরুপমা শিকদার পূর্ব আলিয়াবাদ এলাকার নির্মল শিকদার ও স্মৃতি শিকদারের একমাত্র কন্যা। সে কোনো মোবাইল ফোন ব্যবহার করত না বলেও জানা গেছে। এ ঘটনায় করা জিডি (নং-৭৪, তারিখ: ০১ জুন ২০২৬) পরে পরিবারের পক্ষ থেকে প্রত্যাহার করা হয়েছে বলে জানিয়েছে কোতয়ালি থানা পুলিশ।

নিউজটি শেয়ার করুন

অবশেষে সন্ধান মিলেছে ‌নিখোঁজ নিরুপমা সিকদারের

আপডেট সময় : ০৩:৫৩:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২ জুন ২০২৬