ট্রেন্ডিং :
অটোরিকশা নিয়ে বাড়ি থেকে বের হয়ে আর ফেরেনি চালক
ষ্টাফ রিপোর্টার
- আপডেট সময় : ০৫:২৯:৪৭ অপরাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬ ৫৫ , ০৪ বার পড়া হয়েছে
ফরিদপুর শহরের ভাজনডাঙ্গা এলাকা থেকে ব্যাটারিচালিত অটোরিকশা নিয়ে ভাড়ার উদ্দেশ্যে বের হয়ে সাদ্দাম মন্ডল নামে এক রিকশাচালক নিখোঁজ হয়েছেন। গতকাল শনিবার ১২ সেপ্টেম্বর সকাল ৮টার দিকে বাড়ি থেকে বের হওয়ার পর তিনি আর ফিরে আসেননি।
নিখোঁজ সাদ্দাম মন্ডল ভাজনডাঙ্গা এলাকার হামেদ মন্ডলের ছেলে এবং পেশায় রিকশাচালক। তিনি কোনো মোবাইল ফোন ব্যবহার করেন না। পরিবারের সদস্যরা আত্মীয়-স্বজনসহ বিভিন্ন স্থানে খোঁজ করেও তার সন্ধান না পেয়ে আজ রবিবার ১৩ সেপ্টেম্বর তার স্ত্রী আশা আক্তার (২৫) ফরিদপুর কোতয়ালি থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।
পুলিশ জানায়, এ ঘটনায় কোতয়ালি থানায় জিডি নম্বর-১০০০, তারিখ ১৩ সেপ্টেম্বর ২০২৬। নিখোঁজ রিকশাচালকের সন্ধানে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে। এ ঘটনায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।





















