ঢাকা ০৪:২১ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
ট্রেন্ডিং :
পদ্মার তলদেশে সাবমেরিন কেব্‌ল বিচ্ছিন্ন :: টানা পাঁচ মাসের বেশি সময় ধরে অন্ধকারে ফরিদপুরের ৪৩ গ্রাম ট্রাম্পের চিঠি ফেরাল পিয়ংইয়ং :: পারমাণবিক প্রশ্নে অনড় কিম জং উন আট দফা কমার পর দেশের বাজারে বাড়লো সোনার দাম :: ২২ ক্যারেটের ভরি ১ লাখ ৯৮ হাজার ১১৩ টাকা দেশ ছাড়ার চেষ্টাকালে শাহজালাল বিমানবন্দরে সুইডেন আসলাম গ্রেপ্তার ভাঙ্গায় কৃষক দল নেতা হত্যা :: নিক্সনসহ ৯৬ জনের নামে মামলা ফরিদপুর সদর হাসপাতালে দুদকের অভিযান :: ৫ টাকার টিকিট ১০ টাকা, ২০০ গ্রামের মাছ মিলছে ৮০ গ্রাম নগরকান্দায় সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে যুবদলের কর্মীসভা অনুষ্ঠিত ফরিদপুরে কবি সুফিয়া কামালের ২৭তম প্রয়াণ দিবস উপলক্ষে মহিলা পরিষদের স্মরণসভা ফরিদপুরে শ্রীধাম শ্রী অঙ্গনে দামোদর মাসের সমাপনী অনুষ্ঠান ও বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত রাজবাড়ীর গোয়ালন্দে ২০০ গ্রাম হেরোইনসহ মাদক মামলার আসামি গ্রেপ্তার

দোকানপাট সন্ধ্যা ৭টা পর্যন্ত খোলা রাখা যাবে: জ্বালানি প্রতিমন্ত্রী

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:৩৯:০৬ অপরাহ্ন, রবিবার, ৫ এপ্রিল ২০২৬ ৪৩ , ০৪ বার পড়া হয়েছে
সর্বশেষ সংবাদ পেতে গুগল নিউজ অনুসরণ করুন

যুদ্ধ পরিস্থিতিতে জ্বালানি সাশ্রয়ে সন্ধ্যা ৬ টার পরিবর্তে ৭টা পর্যন্ত দোকান, মার্কেট ও শপিংমল বন্ধ রাখার সিদ্ধান্ত এসেছে সরকার।জ্বালানি ও বিদ্যুৎ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত আজ রোববার ৫ এপ্রিল সচিবালয়ে বলেন, দোকান মালিক সমিতির আবেদন পুনর্বিবেচনা করে নতুন এই সিদ্ধান্ত নেওয়া হয়।

তিনি বলেন, “সেক্ষেত্রে সন্ধ্যা ৭টা পর্যন্ত দোকান খোলা রাখা যাবে।” সরকারের মন্ত্রিসভায় গেল বৃহস্পতিবার সিদ্ধান্ত হয়, সকাল ৯টা থেকে ৬টা পর্যন্ত দোকান, মার্কেট ও শপিংমল খোলা থাকবে। তবে কাঁচাবাজার, ওষুধের দোকান, হোটেল-রেস্তোরাঁ ও জরুরি সেবা এ বিধিনিষেধের বাইরে থাকবে। সরকারের ওই নির্দেশে ব্যবসায়ী মহলে আপত্তি ওঠে। তারপর শুক্রবার সকাল ৯টার বদলে বেলা ১১টা থেকে দোকানপাট খুলে রাত ৮টা পর্যন্ত চালু রাখার সুযোগ দিতে প্রধানমন্ত্রীর কাছে অনুরোধ জানায় সংগঠনটি। প্রতিমন্ত্রী অমিত বলেন, “দোকান মালিক সমিতি আমাদের কাছে আবেদন করেছিল, আমরা যেন সন্ধ্যা ৭টা পর্যন্ত দোকানপাট খোলা রাখার সুযোগ দেই। যদিও কেবিনেট মিটিংয়ে সিদ্ধান্ত ছিল সন্ধ্যা ৬টা পর্যন্ত; কিন্তু পরবর্তীতে মাননীয় প্রধানমন্ত্রী দোকান মালিক সমিতির আবেদন পুনর্মূল্যায়ন করে সন্ধ্যা ৭টা পর্যন্ত করার সিদ্ধান্ত নিয়েছেন।” এ সময় তিনি নিজ বাসা বাড়ি ও কর্মস্থলে বিদ্যুৎ, জ্বালানি সাশ্রয়ে সচেতন হওয়ার অনুরোধ জানিয়েছেন। কৃষকদের ডিজেল প্রাপ্তি নিয়ে প্রতিমন্ত্রী বলেন, “জেলা প্রশাসনকে সুস্পষ্ট নির্দেশনা দেওয়া হয়েছে- কোনোভাবে কৃষকরা যেন বঞ্চিত না হয়-এটা নিশ্চিত করতে হবে। জেলা প্রশাসক, বিপিসি, পদ্মা, মেঘনা, যমুনা কোম্পানির এমডিকে বলা হয়েছে।” চাহিদা অনুযায়ী বরাদ্দ নিশ্চিতে মাঠ কর্মকর্তাদের সমন্বয় করার জন্যও নির্দেশনা সরকার থেকে দেওয়া হয়েছে বলে জানিয়েছেন প্রতিমন্ত্রী অমিত। তিনি বলেন, “কৃষি অধিদপ্তরের সঙ্গে কথা বলে জেনেছি-আগামী ১৫ এপ্রিল পর্যন্ত চাহিদা পিক-এ থাকবে। এরপরে চাহিদ কমতে থাকবে। অবশ্যই, সবাই মিলে কষ্ট করছি। সারা পৃথিবীতে জ্বালানি তেলে অস্বাভাবিক মূল্য বৃদ্ধি পেয়েছে…বাংলাদেশে কোনোভাবেই যেন কৃষকরা ক্ষতিগ্রস্ত না হয় সেটা বিবেচনায় রেখে সরকার জ্বালানি তেলের মূল্য সমন্বয়ের চিন্তা করেনি। ক্ষেত্রে কৃষক ডিজেল পেতে যেন কষ্ট না হয়।”

নিউজটি শেয়ার করুন

দোকানপাট সন্ধ্যা ৭টা পর্যন্ত খোলা রাখা যাবে: জ্বালানি প্রতিমন্ত্রী

আপডেট সময় : ০৪:৩৯:০৬ অপরাহ্ন, রবিবার, ৫ এপ্রিল ২০২৬