ঢাকা ০৪:৫৬ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
ট্রেন্ডিং :
উন্নত চিকিৎসার জন্য চেন্নাই যাচ্ছেন ফরিদপুরের কবি-সাংবাদিক বিজয় পোদ্দার পদোন্নতিজনিত বিদায় :: ফরিদপুর সদর এসিল্যান্ড শফিকুল ইসলামকে সংবর্ধনা ফরিদপুরে নিষিদ্ধ পলিথিনবিরোধী অভিযান :: জব্দ ১৪ কেজি ও জরিমানা ৬৫০০ টাকা সাংবাদিক সিরাজুল ইসলাম হিরুর ছেলের প্রথম মৃত্যুবার্ষিকী পালিত টেপাখোলা প্রাথমিক বিদ্যালয় পরিদর্শনে এমপি নায়াব ইউসুফ :: শিক্ষার মানোন্নয়নে গুরুত্ব ফরিদপুরে পল্লী বিদ্যুতের অভিযান :: ১১ দোকান-মার্কেট মালিককে শেষ সতর্কবার্তা পদ্মার তলদেশে সাবমেরিন কেব্‌ল বিচ্ছিন্ন :: টানা পাঁচ মাসের বেশি সময় ধরে অন্ধকারে ফরিদপুরের ৪৩ গ্রাম ট্রাম্পের চিঠি ফেরাল পিয়ংইয়ং :: পারমাণবিক প্রশ্নে অনড় কিম জং উন আট দফা কমার পর দেশের বাজারে বাড়লো সোনার দাম :: ২২ ক্যারেটের ভরি ১ লাখ ৯৮ হাজার ১১৩ টাকা দেশ ছাড়ার চেষ্টাকালে শাহজালাল বিমানবন্দরে সুইডেন আসলাম গ্রেপ্তার

ফরিদপুরে জননিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় ৫ প্লাটুন আনসার মোতায়েন

ষ্টাফ রিপোর্টার
  • আপডেট সময় : ০৮:৪৫:৫৪ পূর্বাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬ ৯ , ০৪ বার পড়া হয়েছে
সর্বশেষ সংবাদ পেতে গুগল নিউজ অনুসরণ করুন
দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, জননিরাপত্তা নিশ্চিত করা এবং গুরুত্বপূর্ণ স্থাপনা ও মহাসড়কের নিরাপত্তা জোরদার করতে ফরিদপুরে ৫ প্লাটুন আনসার সদস্য মোতায়েন করা হয়েছে।
 শনিবার (২১ নভেম্বর) বেলা ১১টার দিকে আনসার সদস্যরা ফরিদপুর শহরের প্রাণকেন্দ্র ইমামউদ্দিন চত্বরে একত্রিত হন। পরে সেখান থেকে কয়েকটি দলে বিভক্ত হয়ে জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান ও পয়েন্টে দায়িত্ব পালনের উদ্দেশ্যে রওনা দেন।
ফরিদপুর আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর জেলা কমান্ডার চন্দন দেবনাথ জানান, বাহিনীর মহাপরিচালকের নির্দেশনায় জেলার সার্বিক জননিরাপত্তা নিশ্চিত করতে এই সদস্যদের মোতায়েন করা হয়েছে। এর মধ্যে জেলার গুরুত্বপূর্ণ মহাসড়ক ও সংযোগস্থল—ভাঙ্গা মোড়, পুখুরিয়া, রাজবাড়ী রাস্তার মোড়, মুন্সিবাজার, তালমা, সদরপুর ও চরভদ্রাসন পয়েন্টে আনসার সদস্যরা দায়িত্ব পালন করছেন। এ ছাড়া শহরের বাসস্ট্যান্ড, হাসপাতাল, রেলস্টেশন, পাসপোর্ট অফিস ও আদালতসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনার নিরাপত্তায় তাঁরা নিয়োজিত রয়েছেন।
জেলা কমান্ডার আরও জানান, জননিরাপত্তা নিশ্চিত করা, যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি প্রতিরোধ এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে আনসার সদস্যরা সর্বোচ্চ সতর্ক অবস্থানে থেকে নিয়মিত টহল কার্যক্রম পরিচালনা করছেন। যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় তাঁরা সর্বদা প্রস্তুত রয়েছেন।

নিউজটি শেয়ার করুন

ফরিদপুরে জননিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় ৫ প্লাটুন আনসার মোতায়েন

আপডেট সময় : ০৮:৪৫:৫৪ পূর্বাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬