চাঁদপুর ইউনিয়ন বিএনপির কর্মী সম্মেলন অনুষ্ঠিত :: ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান
- আপডেট সময় : ০৬:১৯:১৫ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬ ৩৮ , ০৪ বার পড়া হয়েছে
ফরিদপুরের ১২ নম্বর চাঁদপুর ইউনিয়ন বিএনপির উদ্যোগে কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গতকাল অনুষ্ঠিত এ সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর-৩ আসনের সংসদ সদস্য চৌধুরী নায়াব ইউসুফ।
সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্যসচিব এ কে কিবরিয়া স্বপন, কোতোয়ালি থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক চৌধুরী নাজমুল ইসলাম রঞ্জন, মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান মিনাল এবং শহর বিএনপির সাবেক সভাপতি রেজাউল ইসলামসহ স্থানীয় নেতৃবৃন্দ।
সম্মেলনে বক্তারা বলেন, তৃণমূলের নেতাকর্মীরাই বিএনপির শক্তির মূল ভিত্তি। দলের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করতে তৃণমূলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। ঐক্য, শৃঙ্খলা ও পারস্পরিক সহযোগিতার মাধ্যমে সংগঠনকে আরও সুসংগঠিত করার ওপর গুরুত্বারোপ করেন তাঁরা।
বক্তারা আরও বলেন, দলের সাংগঠনিক ভিত্তি মজবুত করতে নেতাকর্মীদের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য ও সহযোগিতার পরিবেশ বজায় রাখা প্রয়োজন। দলের লক্ষ্য ও আদর্শ বাস্তবায়নে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তাঁরা।
সম্মেলনে চাঁদপুর ইউনিয়ন বিএনপি ও এর অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।



















