ঢাকা ০৬:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
ট্রেন্ডিং :
ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে বাস-ট্রাকের ত্রিমুখী সংঘর্ষ :: যুবক নিহত ফরিদপুরে অহনা মায়া ধরের অকালমৃত্যু :: সারপ্রাইজ কোচিং পরিবারের গভীর শোক ৩টি অবৈধ সংযোগ বিচ্ছিন্ন :: ১০ ব্যবসাপ্রতিষ্ঠানকে সতর্কতা ইরানের অস্ত্র ঠেকাতে ‘টাস্কফোর্স আয়রন গেট’ গঠন জননিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় ঢাকাসহ ৮ জেলায় ১০১ প্লাটুন বিজিবি মোতায়েন ফরিদপুরে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ দিবস পালনে কর্মসূচি মুকসুদপুর থানায় আগুন ও ফেসবুকে উল্লাস :: ফরিদপুর থেকে ছাত্রলীগ কর্মী গ্রেফতার চাঁদপুর ইউনিয়ন বিএনপির কর্মী সম্মেলন অনুষ্ঠিত :: ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান নদ-নদী রক্ষায় ১৭ দফা দাবিতে ফরিদপুরে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি ফরিদপুর পৌরসভার ২৭টি ওয়ার্ডে ডিজিটাল পদ্ধতিতে পৌরকর বিল বিতরণ কার্যক্রম শুরু

মুকসুদপুর থানায় আগুন ও ফেসবুকে উল্লাস :: ফরিদপুর থেকে ছাত্রলীগ কর্মী গ্রেফতার

ষ্টাফ রিপোর্টার
  • আপডেট সময় : ০৫:৫৯:৩১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬ ২৪ , ০৪ বার পড়া হয়েছে
সর্বশেষ সংবাদ পেতে গুগল নিউজ অনুসরণ করুন
গোপালগঞ্জের মুকসুদপুর থানায় ভাঙচুর ও অগ্নিসংযোগের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্ট করে উল্লাস প্রকাশের অভিযোগে জয়নাল মুন্সী জিসান (২৯) নামে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের এক কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ।
রোববার (২২ নভেম্বর) দিবাগত রাত ২টার দিকে ফরিদপুরের নগরকান্দা উপজেলার চরযশোরদী গ্রামে বিশেষ অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। পরদিন সোমবার (২৩ নভেম্বর) দুপুরে আদালতের মাধ্যমে তাকে জেলহাজতে পাঠানো হয়েছে।
পুলিশ জানায়, গ্রেফতার জয়নাল মুন্সী ফরিদপুরের নগরকান্দা উপজেলার চরযশোরদী গ্রামের বাসিন্দা। তবে গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলা সদরেও তার পরিবারের একটি বাড়ি রয়েছে। এছাড়া প্রায় এক মাস আগে নগরকান্দার পুরাপাড়া এলাকায় সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগে দায়ের করা একটি মামলার এজাহারভুক্ত আসামি তিনি।
নগরকান্দা থানা পুলিশ সূত্রে জানা গেছে, আটকের পর জয়নালের মুঠোফোন তল্লাশি করে গত ১৯ নভেম্বর দুপুর ১২টার দিকে মুকসুদপুর থানায় সংঘটিত ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় তার সরাসরি সম্পৃক্ততার তথ্য মেলে। পাশাপাশি ওই ঘটনার ভিডিও নিজের ফেসবুক আইডিতে শেয়ার করে উল্লাস করার প্রমাণ এবং মূল ভিডিওটি তার ফোনে সংরক্ষিত অবস্থায় পাওয়া গেছে।
এ বিষয়ে নগরকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম রসুল সামদানি আজাদ বলেন, “গ্রেফতার জয়নাল নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের রাজনীতির সঙ্গে যুক্ত। নগরকান্দা থানার একটি মামলায় তাকে গ্রেফতার দেখিয়ে সোমবার দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।”

নিউজটি শেয়ার করুন

মুকসুদপুর থানায় আগুন ও ফেসবুকে উল্লাস :: ফরিদপুর থেকে ছাত্রলীগ কর্মী গ্রেফতার

আপডেট সময় : ০৫:৫৯:৩১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬