ঢাকা ০৬:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
ট্রেন্ডিং :
ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে বাস-ট্রাকের ত্রিমুখী সংঘর্ষ :: যুবক নিহত ফরিদপুরে অহনা মায়া ধরের অকালমৃত্যু :: সারপ্রাইজ কোচিং পরিবারের গভীর শোক ৩টি অবৈধ সংযোগ বিচ্ছিন্ন :: ১০ ব্যবসাপ্রতিষ্ঠানকে সতর্কতা ইরানের অস্ত্র ঠেকাতে ‘টাস্কফোর্স আয়রন গেট’ গঠন জননিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় ঢাকাসহ ৮ জেলায় ১০১ প্লাটুন বিজিবি মোতায়েন ফরিদপুরে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ দিবস পালনে কর্মসূচি মুকসুদপুর থানায় আগুন ও ফেসবুকে উল্লাস :: ফরিদপুর থেকে ছাত্রলীগ কর্মী গ্রেফতার চাঁদপুর ইউনিয়ন বিএনপির কর্মী সম্মেলন অনুষ্ঠিত :: ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান নদ-নদী রক্ষায় ১৭ দফা দাবিতে ফরিদপুরে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি ফরিদপুর পৌরসভার ২৭টি ওয়ার্ডে ডিজিটাল পদ্ধতিতে পৌরকর বিল বিতরণ কার্যক্রম শুরু

ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে বাস-ট্রাকের ত্রিমুখী সংঘর্ষ :: যুবক নিহত

ষ্টাফ রিপোর্টার
  • আপডেট সময় : ০৯:৫৩:৫৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬ ২৩ , ০৪ বার পড়া হয়েছে
সর্বশেষ সংবাদ পেতে গুগল নিউজ অনুসরণ করুন
ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় ভয়াবহ ত্রিমুখী সড়ক দুর্ঘটনায় পবিত্র কুমার দাস (২২) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও চারজন আহত হয়েছেন। সোমবার (২৩ নভেম্বর) ভোরে উপজেলার শরীলদিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত পবিত্র কুমার দাস গোপালগঞ্জ জেলার কাশিয়ানী উপজেলার মোকসেদপুর গ্রামের শুকলাল দাসের ছেলে।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, সোমবার ভোরে এক্সপ্রেসওয়ের শরীলদিয়া এলাকায় দুটি ট্রাকের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। ঠিক সেই মুহূর্তে পেছন দিক থেকে আসা দ্রুতগতির একটি যাত্রীবাহী বাস দুর্ঘটনাগ্রস্ত ট্রাকগুলোতে সজোরে ধাক্কা দেয়। ত্রিমুখী এই সংঘর্ষের তীব্রতায় একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের ওপর উলটে যায়। এতে ঘটনাস্থলেই পবিত্র কুমার দাসের মৃত্যু হয় এবং চারজন গুরুতর আহত হন।
দুর্ঘটনার পরপরই স্থানীয় বাসিন্দারা এগিয়ে এসে হতাহতদের উদ্ধার করেন। আহত চারজনকে দ্রুত ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে বাস-ট্রাকের ত্রিমুখী সংঘর্ষ :: যুবক নিহত

আপডেট সময় : ০৯:৫৩:৫৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬