ঢাকা ০৬:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
ট্রেন্ডিং :
ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে বাস-ট্রাকের ত্রিমুখী সংঘর্ষ :: যুবক নিহত ফরিদপুরে অহনা মায়া ধরের অকালমৃত্যু :: সারপ্রাইজ কোচিং পরিবারের গভীর শোক ৩টি অবৈধ সংযোগ বিচ্ছিন্ন :: ১০ ব্যবসাপ্রতিষ্ঠানকে সতর্কতা ইরানের অস্ত্র ঠেকাতে ‘টাস্কফোর্স আয়রন গেট’ গঠন জননিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় ঢাকাসহ ৮ জেলায় ১০১ প্লাটুন বিজিবি মোতায়েন ফরিদপুরে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ দিবস পালনে কর্মসূচি মুকসুদপুর থানায় আগুন ও ফেসবুকে উল্লাস :: ফরিদপুর থেকে ছাত্রলীগ কর্মী গ্রেফতার চাঁদপুর ইউনিয়ন বিএনপির কর্মী সম্মেলন অনুষ্ঠিত :: ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান নদ-নদী রক্ষায় ১৭ দফা দাবিতে ফরিদপুরে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি ফরিদপুর পৌরসভার ২৭টি ওয়ার্ডে ডিজিটাল পদ্ধতিতে পৌরকর বিল বিতরণ কার্যক্রম শুরু

ফরিদপুর পৌরসভার ২৭টি ওয়ার্ডে ডিজিটাল পদ্ধতিতে পৌরকর বিল বিতরণ কার্যক্রম শুরু

ষ্টাফ রিপোর্টার
  • আপডেট সময় : ০৪:৩৫:২৮ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬ ২৩ , ০৪ বার পড়া হয়েছে
সর্বশেষ সংবাদ পেতে গুগল নিউজ অনুসরণ করুন
ফরিদপুর পৌরসভার ২৭টি ওয়ার্ডের পৌরকর (হোল্ডিং ট্যাক্স) বিল সম্পূর্ণ ডিজিটাল পদ্ধতিতে প্রস্তুত ও প্রিন্টের কার্যক্রম সম্পন্ন করে তা বিতরণের উদ্যোগ নেওয়া হয়েছে। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) মিউনিসিপ্যাল সাপোর্ট ইউনিটের (এমএসইউ) ওয়েবভিত্তিক সফটওয়্যারের মাধ্যমে এই বিলগুলো প্রস্তুত করা হয়েছে।
সম্প্রতি পৌরসভা কার্যালয়ে আয়োজিত এক কার্যক্রমের মাধ্যমে প্রস্তুতকৃত এই ডিজিটাল বিলগুলো মাঠপর্যায়ে পৌঁছে দেওয়ার জন্য দায়িত্বপ্রাপ্ত বিল বিতরণকারীদের কাছে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করেন ফরিদপুর পৌরসভার প্রশাসক মো. ইলিয়াছুর রহমান।
বিল হস্তান্তরকালে উপস্থিত ছিলেন ফরিদপুর পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা মোশারফ হোসাইন, পৌর নির্বাহী কর্মকর্তা তানজিলুর রহমান, হিসাবরক্ষণ কর্মকর্তা গোবিন্দ চন্দ্র মন্ডলসহ পৌরসভার অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীরা।
পৌরসভা কর্তৃপক্ষ জানায়, রাজস্ব আদায় ও ব্যবস্থাপনাকে আরও আধুনিক, স্বচ্ছ এবং গতিশীল করার লক্ষ্যেই এই ডিজিটাল প্রযুক্তির ব্যবহার নিশ্চিত করা হয়েছে। এর ফলে নাগরিকদের ভোগান্তি কমবে এবং পৌরকর ব্যবস্থাপনায় সেবার মান ও কার্যক্রমের গতিশীলতা বহুগুণ বৃদ্ধি পাবে বলে আশা করা হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

ফরিদপুর পৌরসভার ২৭টি ওয়ার্ডে ডিজিটাল পদ্ধতিতে পৌরকর বিল বিতরণ কার্যক্রম শুরু

আপডেট সময় : ০৪:৩৫:২৮ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬