ট্রেন্ডিং :
ফরিদপুরে অহনা মায়া ধরের অকালমৃত্যু :: সারপ্রাইজ কোচিং পরিবারের গভীর শোক
ষ্টাফ রিপোর্টার
- আপডেট সময় : ০৯:৪৭:১৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬ ১৬ , ০৪ বার পড়া হয়েছে
ফরিদপুরের স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান ‘সারপ্রাইজ কোচিং সেন্টার’-এর কর্ণধার রাজ কুমার এর ভাগ্নি এবং দেবী ম্যাডামের জ্যেষ্ঠ কন্যা অহনা মায়া ধর (কথা)-এর অকালমৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছে সারপ্রাইজ কোচিং পরিবার।
গত ২৩ নভেম্বর (সোমবার) বিকেল ৪টার দিকে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তাঁর এই আকস্মিক ও অকালপ্রয়াণে পরিবার, স্বজন এবং কোচিং সেন্টারের শিক্ষক-শিক্ষার্থীদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।
এক যৌথ শোকবার্তায় সারপ্রাইজ কোচিং পরিবারের সদস্যরা অহনা মায়া ধরের বিদেহী আত্মার চিরশান্তি কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। শোকবার্তায় তাঁরা উল্লেখ করেন, তাঁর এই চলে যাওয়া পরিবারের জন্য এক অপূরণীয় ক্ষতি। মহান সৃষ্টিকর্তা যেন শোকাহত পরিবারকে এই কঠিন শোক সইবার শক্তি দান করেন।
এদিকে, অহনা মায়া ধরের প্রতি সম্মান জানিয়ে এবং শোক পালনের অংশ হিসেবে আজ ২৪ নভেম্বর (মঙ্গলবার) সারপ্রাইজ কোচিং সেন্টারের সব ধরনের শ্রেণি কার্যক্রম ও দাপ্তরিক কাজ বন্ধ রাখা হয়েছে।




















