ট্রেন্ডিং :
বায়তুলআমান রেললাইন এলাকার জলাবদ্ধতা নিরসন কাজ পরিদর্শন
ষ্টাফ রিপোর্টার
- আপডেট সময় : ০৪:৫৭:৫৯ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬ ৪৩ , ০৪ বার পড়া হয়েছে
ফরিদপুর শহরের বায়তুলআমান রেললাইন এলাকার জলাবদ্ধতা নিরসনে নেওয়া উদ্যোগ পরিদর্শন করেছেন ফরিদপুর-৩ আসনের সংসদ সদস্য চৌধুরী নায়াব ইউসুফ। আজ শুক্রবার (২৫ সেপ্টেম্বর) বিকেলে তিনি ওই এলাকা পরিদর্শন করেন। এ সময় ফরিদপুর পৌরসভার প্রশাসক ইলিয়াছুর রহমান, পৌর নির্বাহী কর্মকর্তা তানজিলুর রহমান ও নির্বাহী প্রকৌশলী শামসুল আলম সহ সংশ্লিষ্ট কর্মকর্তারা স্থানীয় বিএনপি নেতৃবৃন্দ এবং এলাকার অন্যান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন ।
পরিদর্শনকালে এলাকার জলাবদ্ধতা নিরসনে চলমান কার্যক্রম ও প্রয়োজনীয় পদক্ষেপ সম্পর্কে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করেন এবং তাদের দিকনির্দেশনা প্রদান করেন ।



















