ফরিদপুর শহরের বায়তুলআমান রেললাইন এলাকার জলাবদ্ধতা নিরসনে নেওয়া উদ্যোগ পরিদর্শন করেছেন ফরিদপুর-৩ আসনের সংসদ সদস্য চৌধুরী নায়াব ইউসুফ। আজ শুক্রবার (২৫ সেপ্টেম্বর) বিকেলে তিনি ওই এলাকা পরিদর্শন করেন। এ সময় ফরিদপুর পৌরসভার প্রশাসক ইলিয়াছুর রহমান,‌ পৌর নির্বাহী কর্মকর্তা ‌তানজিলুর রহমান ও নির্বাহী প্রকৌশলী শামসুল আলম সহ সংশ্লিষ্ট কর্মকর্তারা স্থানীয় বিএনপি নেতৃবৃন্দ ‌এবং এলাকার অন্যান্য ‌ ব্যক্তিবর্গ ‌ উপস্থিত ছিলেন ।
পরিদর্শনকালে এলাকার জলাবদ্ধতা নিরসনে চলমান কার্যক্রম ও প্রয়োজনীয় পদক্ষেপ সম্পর্কে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করেন এবং তাদের ‌ দিকনির্দেশনা প্রদান করেন ‌।