ঢাকা ০৪:২৭ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
ট্রেন্ডিং :
ফরিদপুরে পল্লী বিদ্যুতের অভিযান :: ১১ দোকান-মার্কেট মালিককে শেষ সতর্কবার্তা পদ্মার তলদেশে সাবমেরিন কেব্‌ল বিচ্ছিন্ন :: টানা পাঁচ মাসের বেশি সময় ধরে অন্ধকারে ফরিদপুরের ৪৩ গ্রাম ট্রাম্পের চিঠি ফেরাল পিয়ংইয়ং :: পারমাণবিক প্রশ্নে অনড় কিম জং উন আট দফা কমার পর দেশের বাজারে বাড়লো সোনার দাম :: ২২ ক্যারেটের ভরি ১ লাখ ৯৮ হাজার ১১৩ টাকা দেশ ছাড়ার চেষ্টাকালে শাহজালাল বিমানবন্দরে সুইডেন আসলাম গ্রেপ্তার ভাঙ্গায় কৃষক দল নেতা হত্যা :: নিক্সনসহ ৯৬ জনের নামে মামলা ফরিদপুর সদর হাসপাতালে দুদকের অভিযান :: ৫ টাকার টিকিট ১০ টাকা, ২০০ গ্রামের মাছ মিলছে ৮০ গ্রাম নগরকান্দায় সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে যুবদলের কর্মীসভা অনুষ্ঠিত ফরিদপুরে কবি সুফিয়া কামালের ২৭তম প্রয়াণ দিবস উপলক্ষে মহিলা পরিষদের স্মরণসভা ফরিদপুরে শ্রীধাম শ্রী অঙ্গনে দামোদর মাসের সমাপনী অনুষ্ঠান ও বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত

ফরিদপুর-১ আসনের এমপি’র বিশেষ বরাদ্দে বোয়ালমারীতে সড়কের উদ্বোধন

ষ্টাফ রিপোর্টার
  • আপডেট সময় : ০৪:১১:৪৭ অপরাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬ ৫৭ , ০৪ বার পড়া হয়েছে
সর্বশেষ সংবাদ পেতে গুগল নিউজ অনুসরণ করুন

বোয়ালমারী উপজেলার ময়না ইউনিয়নের উত্তর গৌরিপুর এলাকায় ফরিদপুর-১ আসনের ‌সংসদ সদস্য ‌ইলিয়াস মোল্লার বিশেষ বরাদ্দে নির্মিত একটি সড়কের উদ্বোধন করা হয়েছে। আজ বুধবার ২৪ জুন উত্তর গৌরিপুরের ওমর মোল্লার বাড়ি থেকে ডা. ইমনের বাড়ি পর্যন্ত সড়কের উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্যের পক্ষে বোয়ালমারী উপজেলা জামায়াতের সাবেক আমীর ও উপজেলা চেয়ারম্যান প্রার্থী শহিদুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন বোয়ালমারী পৌর জামায়াতের সেক্রেটারি ও পৌর মেয়র পদপ্রার্থী সৈয়দ সাজ্জাদ আলী, ময়না ইউনিয়ন জামায়াতের আমীর ও ইউনিয়ন চেয়ারম্যান পদপ্রার্থী আবু জাফর সিদ্দিকীসহ স্থানীয় নেতৃবৃন্দ ও এলাকাবাসী।

উদ্বোধন অনুষ্ঠানে বক্তারা বলেন, সড়কটি নির্মিত হওয়ায় এলাকার মানুষের দীর্ঘদিনের যাতায়াত দুর্ভোগ লাঘব হবে। শিক্ষা, স্বাস্থ্যসেবা ও ব্যবসা-বাণিজ্যসহ বিভিন্ন ক্ষেত্রে স্থানীয় জনগণ এর সুফল ভোগ করবে। তারা আরও বলেন, গ্রামীণ অবকাঠামো উন্নয়নের মাধ্যমে এলাকার যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন এবং জনসাধারণের জীবনমান উন্নয়নে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

নিউজটি শেয়ার করুন

ফরিদপুর-১ আসনের এমপি’র বিশেষ বরাদ্দে বোয়ালমারীতে সড়কের উদ্বোধন

আপডেট সময় : ০৪:১১:৪৭ অপরাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬