ঢাকা ০৪:২২ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
ট্রেন্ডিং :
পদ্মার তলদেশে সাবমেরিন কেব্‌ল বিচ্ছিন্ন :: টানা পাঁচ মাসের বেশি সময় ধরে অন্ধকারে ফরিদপুরের ৪৩ গ্রাম ট্রাম্পের চিঠি ফেরাল পিয়ংইয়ং :: পারমাণবিক প্রশ্নে অনড় কিম জং উন আট দফা কমার পর দেশের বাজারে বাড়লো সোনার দাম :: ২২ ক্যারেটের ভরি ১ লাখ ৯৮ হাজার ১১৩ টাকা দেশ ছাড়ার চেষ্টাকালে শাহজালাল বিমানবন্দরে সুইডেন আসলাম গ্রেপ্তার ভাঙ্গায় কৃষক দল নেতা হত্যা :: নিক্সনসহ ৯৬ জনের নামে মামলা ফরিদপুর সদর হাসপাতালে দুদকের অভিযান :: ৫ টাকার টিকিট ১০ টাকা, ২০০ গ্রামের মাছ মিলছে ৮০ গ্রাম নগরকান্দায় সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে যুবদলের কর্মীসভা অনুষ্ঠিত ফরিদপুরে কবি সুফিয়া কামালের ২৭তম প্রয়াণ দিবস উপলক্ষে মহিলা পরিষদের স্মরণসভা ফরিদপুরে শ্রীধাম শ্রী অঙ্গনে দামোদর মাসের সমাপনী অনুষ্ঠান ও বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত রাজবাড়ীর গোয়ালন্দে ২০০ গ্রাম হেরোইনসহ মাদক মামলার আসামি গ্রেপ্তার

ফরিদপুর সুগার মিলস হাইস্কুলে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন

ষ্টাফ রিপোর্টার
  • আপডেট সময় : ১০:০৬:১১ পূর্বাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬ ৫০ , ০৪ বার পড়া হয়েছে

ফরিদপুর সুগার মিলস হাইস্কুলে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল

সর্বশেষ সংবাদ পেতে গুগল নিউজ অনুসরণ করুন

ফরিদপুরের মধুখালীতে অবস্থিত ফরিদপুর সুগার মিলস হাইস্কুলে যথাযোগ্য মর্যাদা ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপিত হয়েছে।
আজ বুধবার ২৬ আগস্ট বেলা সাড়ে ১০টায় বিদ্যালয়ের হলরুমে প্রধান শিক্ষক মুহম্মদ আকিদুল ইসলামের সভাপতিত্বে পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। পরে হামদ-নাত, কিরাত, স্বরচিত কবিতা পাঠ ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর সুগার মিলস লিমিটেডের মহাব্যবস্থাপক (প্রশাসন) রেজাউল করিম। বিশেষ অতিথি ছিলেন সুগার মিলস লিমিটেডের সহকারী ব্যবস্থাপক (সংস্থাপন) মো. সিরাজুল ইসলাম এবং জুনিয়র অফিসার (ভান্ডার) এস.এস. মিজানুর রহমান।
সিনিয়র সহকারী শিক্ষক এস.এম. মাহফুজুর রহমান ও আবুল হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে সহকারী প্রধান শিক্ষক মুহম্মদ মফিজুর রহমান, ম্যানেজিং কমিটির অভিভাবক সদস্য মতিয়ার রহমান মিঞা, বিউটি আক্তারসহ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মধ্য থেকে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। সবশেষে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আয়োজিত এ অনুষ্ঠানে মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর জীবনাদর্শ অনুসরণের মাধ্যমে একটি সুন্দর, শান্তিপূর্ণ ও মানবিক সমাজ গঠনের আহ্বান জানানো হয়।

নিউজটি শেয়ার করুন

ফরিদপুর সুগার মিলস হাইস্কুলে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন

আপডেট সময় : ১০:০৬:১১ পূর্বাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬