ফরিদপুরের মধুখালীতে অবস্থিত ফরিদপুর সুগার মিলস হাইস্কুলে যথাযোগ্য মর্যাদা ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপিত হয়েছে।
আজ বুধবার ২৬ আগস্ট বেলা সাড়ে ১০টায় বিদ্যালয়ের হলরুমে প্রধান শিক্ষক মুহম্মদ আকিদুল ইসলামের সভাপতিত্বে পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। পরে হামদ-নাত, কিরাত, স্বরচিত কবিতা পাঠ ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর সুগার মিলস লিমিটেডের মহাব্যবস্থাপক (প্রশাসন) রেজাউল করিম। বিশেষ অতিথি ছিলেন সুগার মিলস লিমিটেডের সহকারী ব্যবস্থাপক (সংস্থাপন) মো. সিরাজুল ইসলাম এবং জুনিয়র অফিসার (ভান্ডার) এস.এস. মিজানুর রহমান।
সিনিয়র সহকারী শিক্ষক এস.এম. মাহফুজুর রহমান ও আবুল হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে সহকারী প্রধান শিক্ষক মুহম্মদ মফিজুর রহমান, ম্যানেজিং কমিটির অভিভাবক সদস্য মতিয়ার রহমান মিঞা, বিউটি আক্তারসহ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মধ্য থেকে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। সবশেষে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আয়োজিত এ অনুষ্ঠানে মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর জীবনাদর্শ অনুসরণের মাধ্যমে একটি সুন্দর, শান্তিপূর্ণ ও মানবিক সমাজ গঠনের আহ্বান জানানো হয়।
