ঢাকা ০৪:২৬ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
ট্রেন্ডিং :
ফরিদপুরে পল্লী বিদ্যুতের অভিযান :: ১১ দোকান-মার্কেট মালিককে শেষ সতর্কবার্তা পদ্মার তলদেশে সাবমেরিন কেব্‌ল বিচ্ছিন্ন :: টানা পাঁচ মাসের বেশি সময় ধরে অন্ধকারে ফরিদপুরের ৪৩ গ্রাম ট্রাম্পের চিঠি ফেরাল পিয়ংইয়ং :: পারমাণবিক প্রশ্নে অনড় কিম জং উন আট দফা কমার পর দেশের বাজারে বাড়লো সোনার দাম :: ২২ ক্যারেটের ভরি ১ লাখ ৯৮ হাজার ১১৩ টাকা দেশ ছাড়ার চেষ্টাকালে শাহজালাল বিমানবন্দরে সুইডেন আসলাম গ্রেপ্তার ভাঙ্গায় কৃষক দল নেতা হত্যা :: নিক্সনসহ ৯৬ জনের নামে মামলা ফরিদপুর সদর হাসপাতালে দুদকের অভিযান :: ৫ টাকার টিকিট ১০ টাকা, ২০০ গ্রামের মাছ মিলছে ৮০ গ্রাম নগরকান্দায় সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে যুবদলের কর্মীসভা অনুষ্ঠিত ফরিদপুরে কবি সুফিয়া কামালের ২৭তম প্রয়াণ দিবস উপলক্ষে মহিলা পরিষদের স্মরণসভা ফরিদপুরে শ্রীধাম শ্রী অঙ্গনে দামোদর মাসের সমাপনী অনুষ্ঠান ও বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত

ফরিদপুরের বিশিষ্ট ব্যবসায়ী অনিল কর্মকারের পরলোকগমন

ষ্টাফ রিপোর্টার
  • আপডেট সময় : ০৪:৪১:৪৯ পূর্বাহ্ন, সোমবার, ৫ অক্টোবর ২০২৬ ৩১ , ০৪ বার পড়া হয়েছে
সর্বশেষ সংবাদ পেতে গুগল নিউজ অনুসরণ করুন

ফরিদপুরের বিশিষ্ট ব্যবসায়ী ও ঢাকেশ্বরী জুয়েলার্সের মালিক অনিল কর্মকার (৯০) মারা গেছেন।

আজ সোমবার (৫ অক্টোবর) ভোর সাড়ে ৪টার দিকে চিকিৎসাধীন অবস্থায় ফরিদপুর হার্ট ফাউন্ডেশনে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তিনি ‌ ফুসফুস ‌ক্যান্সার ও ডেঙ্গুতে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন ছিলেন।

মৃত্যুকালে তিনি স্ত্রী, চার ছেলে, তিন মেয়েসহ অসংখ্য আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।

তার মৃত্যুতে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন বাজুস ‌, যুব ঐক্য পরিষদ, ফরিদপুর জুয়েলার্স অ্যাসোসিয়েশনসহ বিভিন্ন সংগঠন গভীর শোক প্রকাশ করেছে। তারা শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানিয়েছেন।

এদিকে অনিল কর্মকারের প্রতি শ্রদ্ধা জানিয়ে ফরিদপুর শহরের স্বর্ণপট্টির সব সোনার দোকান সোমবার সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত বন্ধ রাখা হয়েছে।

পারিবারিক সূত্রে জানা গেছে, সোমবার সকাল সাড়ে ১১টার দিকে ফরিদপুর পৌর শ্মশানঘাট, অম্বিকাপুরে তার শেষকৃত্য অনুষ্ঠিত হবে।

নিউজটি শেয়ার করুন

ফরিদপুরের বিশিষ্ট ব্যবসায়ী অনিল কর্মকারের পরলোকগমন

আপডেট সময় : ০৪:৪১:৪৯ পূর্বাহ্ন, সোমবার, ৫ অক্টোবর ২০২৬