ফরিদপুরের বিশিষ্ট ব্যবসায়ী ও ঢাকেশ্বরী জুয়েলার্সের মালিক অনিল কর্মকার (৯০) মারা গেছেন।
আজ সোমবার (৫ অক্টোবর) ভোর সাড়ে ৪টার দিকে চিকিৎসাধীন অবস্থায় ফরিদপুর হার্ট ফাউন্ডেশনে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তিনি ফুসফুস ক্যান্সার ও ডেঙ্গুতে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন ছিলেন।
মৃত্যুকালে তিনি স্ত্রী, চার ছেলে, তিন মেয়েসহ অসংখ্য আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।
তার মৃত্যুতে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন বাজুস , যুব ঐক্য পরিষদ, ফরিদপুর জুয়েলার্স অ্যাসোসিয়েশনসহ বিভিন্ন সংগঠন গভীর শোক প্রকাশ করেছে। তারা শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানিয়েছেন।
এদিকে অনিল কর্মকারের প্রতি শ্রদ্ধা জানিয়ে ফরিদপুর শহরের স্বর্ণপট্টির সব সোনার দোকান সোমবার সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত বন্ধ রাখা হয়েছে।
পারিবারিক সূত্রে জানা গেছে, সোমবার সকাল সাড়ে ১১টার দিকে ফরিদপুর পৌর শ্মশানঘাট, অম্বিকাপুরে তার শেষকৃত্য অনুষ্ঠিত হবে।