ঢাকা ০৪:১৬ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
ট্রেন্ডিং :
পদ্মার তলদেশে সাবমেরিন কেব্‌ল বিচ্ছিন্ন :: টানা পাঁচ মাসের বেশি সময় ধরে অন্ধকারে ফরিদপুরের ৪৩ গ্রাম ট্রাম্পের চিঠি ফেরাল পিয়ংইয়ং :: পারমাণবিক প্রশ্নে অনড় কিম জং উন আট দফা কমার পর দেশের বাজারে বাড়লো সোনার দাম :: ২২ ক্যারেটের ভরি ১ লাখ ৯৮ হাজার ১১৩ টাকা দেশ ছাড়ার চেষ্টাকালে শাহজালাল বিমানবন্দরে সুইডেন আসলাম গ্রেপ্তার ভাঙ্গায় কৃষক দল নেতা হত্যা :: নিক্সনসহ ৯৬ জনের নামে মামলা ফরিদপুর সদর হাসপাতালে দুদকের অভিযান :: ৫ টাকার টিকিট ১০ টাকা, ২০০ গ্রামের মাছ মিলছে ৮০ গ্রাম নগরকান্দায় সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে যুবদলের কর্মীসভা অনুষ্ঠিত ফরিদপুরে কবি সুফিয়া কামালের ২৭তম প্রয়াণ দিবস উপলক্ষে মহিলা পরিষদের স্মরণসভা ফরিদপুরে শ্রীধাম শ্রী অঙ্গনে দামোদর মাসের সমাপনী অনুষ্ঠান ও বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত রাজবাড়ীর গোয়ালন্দে ২০০ গ্রাম হেরোইনসহ মাদক মামলার আসামি গ্রেপ্তার

রাজবাড়ীর পাংশা থানায় সংঘবদ্ধ ধর্ষণ মামলার ২ আসামি,গ্রেপ্তার

অনলাইন ষ্টাফ রিপোর্টার
  • আপডেট সময় : ০৬:০৮:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬ ৩৭ , ০৪ বার পড়া হয়েছে
সর্বশেষ সংবাদ পেতে গুগল নিউজ অনুসরণ করুন

রাজবাড়ীর পাংশা থানায় দায়ের করা সংঘবদ্ধ ধর্ষণ মামলার প্রধান দুই আসামিকে কুষ্টিয়া সদর থানা এলাকা থেকে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। আজ মঙ্গলবার ১৪ এপ্রিল বিকেলে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

র‌্যাব-১০ এর এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ৩০ মার্চ ২০২৬ তারিখ বিকাল সাড়ে ৪টার দিকে পাংশা উপজেলার মৈশালা বাসস্ট্যান্ডে বাসের জন্য অপেক্ষমাণ এক নারীকে মাইক্রোবাসে তুলে নিয়ে যায় আসামিরা।
পরে তাকে সংঘবদ্ধভাবে ধর্ষণ করে অসুস্থ অবস্থায় কুষ্টিয়া সদর থানা এলাকায় ফেলে রেখে পালিয়ে যায়। এ ঘটনায় ভিকটিম নিজেই পাংশা থানায় মামলা দায়ের করেন। মামলা নম্বর ৬২, তারিখ ০১ এপ্রিল ২০২৬; নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ এর ৭/৯(৩) ধারায় মামলা রুজু করা হয়। মামলার তদন্তকারী কর্মকর্তা আসামিদের গ্রেফতারের লক্ষ্যে র‌্যাব-১০, ঢাকার অধিনায়কের কাছে সহায়তা চান। এর পরিপ্রেক্ষিতে র‌্যাব-১০ এর একটি আভিযানিক দল গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে এবং তথ্য-প্রযুক্তির সহায়তায় অভিযান পরিচালনা করে। মঙ্গলবার বিকাল আনুমানিক সাড়ে ৩টার দিকে র‌্যাব-১০ এর সিপিসি-৩ ফরিদপুর ক্যাম্পের একটি দল র‌্যাব-১২ এর সহযোগিতায় কুষ্টিয়া সদর থানা এলাকায় অভিযান চালিয়ে মামলার এজাহারভুক্ত প্রধান দুই আসামি হাসিবুর রহমান অন্তর (৪০) ও মো. বরকত মুন্সী (৩৪)-কে গ্রেফতার করে। গ্রেফতারকৃত আসামিরা রাজবাড়ী জেলার পাংশা উপজেলার কুলাটিয়া ও পারনারায়নপুর গ্রামের বাসিন্দা বলে জানা গেছে। পরে তাদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

রাজবাড়ীর পাংশা থানায় সংঘবদ্ধ ধর্ষণ মামলার ২ আসামি,গ্রেপ্তার

আপডেট সময় : ০৬:০৮:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬